News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-চিত্রনাট্যকার কাদের খান
Image

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-চিত্রনাট্যকার কাদের খান

মুম্বই ও নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): বছরের শুরুতেই দুঃসংবাদ| বিষন্নতার ছায়া বলিউডে| দীর্ঘ দিন অসুস্থ থাকার পর কানাডার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা চিত্রনাট্যকার কাদের খান| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর| বর্ষীয়ান অভিনেতা কাদের খানের ছেলে সরফরাজ খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন| কানাডার সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছ’টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| ১৬-১৭ দিন ধরে তিনি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন|’ সরফরাজ আরও জানিয়েছেন, ‘কানাডাতেই শেষকৃত্য সম্পন্ন হবে| আমাদের পরিবারের সকলেই এখানে রয়েছে এবং আমরা এখানেই বসবাস করি| তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ বর্ষীয়ান অভিনেতা তথা চিত্রনাট্যকার কাদের খান-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত রাষ্ট্রপতির শোকবার্তা, ‘বর্ষীয়ান অভিনেতা এবং চিত্রনাট্যকার কাদের খান-এর মৃতু্যর খবর শুনে অত্যন্ত দুঃখিত| তাঁর বহুমুখী প্রতিভা….কমেডি এবং নেতিবাচক ভূমিকায়, এখনও স্মরণীয় হয়ে আছে| তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের সমবেদনা|’ টুইটার মারফত শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কাদের খানজী তাঁর দুর্দান্ত অভিনয় দক্ষতার সঙ্গে পর্দাকে আলোকিত করেছিলেন….তাঁর প্রয়াণে দুঃখিত| তাঁর পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা|’
বেশ কয়েকবছর ধরেই অসুস্থ হয়ে কানাডায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা লেখক কাদের খান| তাঁর দুই ছেলে সরফরাজ ও শাহনওয়াজ খান এবং তাঁদের পরিবার সেখানেই রয়েছে| কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কাদের খান| নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে তাঁকে সাধারণ ভেন্টিলেটরের পরিবর্তে বাইপাপ (BiPAP) ভেন্টিলেটরে রাখা হয়| বর্ষীয়ান অভিনেতার আরোগ্য কামনা করেছিলেন অমিতাভ বচ্চন-সহ তাঁর অগণিত ভক্তরা| আরোগ্য কামনা বৃথা হল, চলচ্চিত্র জগতকে শোকস্তব্ধ করে চিরঘুমে শায়িত হলেন বর্ষীয়ান অভিনেতা তথা লেখক কাদের খান|
১৯৩৭ সালের ১১ ডিসেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা কাদের খান| পার্শ্বচরিত্র থেকে মূল চরিত্রে আসতে বেশি বেগ পেতে হয়নি কাদের খানকে| কখনও তাঁকে দেখা গিয়েছে খলনায়কের চরিত্রে, কখনও বা নায়িকার বাবার চরিত্রে, আবার কখনও একেবারেই কমেডিয়ান ভূমিকায়| সবেতেই সাবলীল ছিলেন কাদের খান| ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে তাঁর অভিনীত ছবি ‘দাগ’| হিন্দি ও উর্দু মিলিয়ে অভিনয় করেছেন ৩০০-রও বেশি ছবিতে| পাশাপাশি ২৫০-এরও বেশি ছবির সংলাপ করেছেন বর্ষীয়ান এই লেখক| কাদের খানের অভিনীত এবং সংলাপ রচনা করা ছবি গুলির মধ্যে অন্যতম হল-‘ধরম বীর’, ‘গঙ্গা যমুনা সরস্বতী’, ‘কুলি’, ‘দেশ প্রেমী’, ‘সুহাগ’, ‘অমর আকবর অ্যান্থনি’ প্রভৃতি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top