News Flash

  • Home
  • Uncategorized
  • অগস্টা ইস্যুতে রাজনীতি চায় না বিজেপি
Image

অগস্টা ইস্যুতে রাজনীতি চায় না বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ দেশের সুরক্ষার সাথে যুক্ত এমন কোনও ইস্যুতেই রাজনীতি করতে চায় না বিজেপি৷ সোমবার একথা জানিয়ে বিজেপি নেতৃত্ব আরও বলেছে সুরক্ষার প্রশ্ণে কোনও রাজনৈতিক দলই যাতে রাজনীতির ময়দান গরম না করেন৷ সেই সাথে বলেছেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীনসেজন্য আদালতেই গোটা বিষয়টা নিয়ে যা সিদ্ধান্ত নেবার তাই নেবে৷
এদিন এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহ সভাপতি আশিষ কুমার সাহা বলেন, আগষ্টা ওয়েস্টল্যান্ড ইস্যুতে একের পর এক বহু কেন্দ্রীয় তাবড় নেতার নাম উঠে এসেছে৷ ইতালিয়ান আদালত এ ব্যাপারে অনেককেই দোষি সাব্যস্ত করে সাজাও দিয়েছে৷ এদের মধ্যেই ২০১৭ সালে ইউপিএ-তে দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে ফিরিয়ে আনার দাবী জানায়৷ সেই অনুযায়ী ২০১৮ সালে যখন ভারতে এনে দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনিই ইডি আদালতের জেরার মুখে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম আনে৷ এনিয়েই দেশজুড়ে আরও বেশি করে জনসমক্ষে আসে বিষয়টি৷ সঠিকভাবে নাম না বললেও ইতালির আদালতে এদেশের প্রভাবশালী নেতৃতবরা যে ৩৬০ কোটি টাকা ঘুষ নিয়েছেন তাও প্রমাণিত হল তিনি জানান৷
এদিন বিজেপির প্রদেশ মুখপাত্র ডাঃ অশোক সিনহা জানিয়েছেন, আসলে গোটা বিষয়টিই দেশের সুরক্ষার সাথে জড়িত৷ এজন্যই বিজেপি যেমন বিষয়টি নিয়ে কোনও ধরনের রাজনীতি করতে চায় না, অন্যান্য রাজনৈতিক দলগুলিও যাতে এনিয়ে রাজনীতি না করে তারই আবদেন জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top