News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাস সিলিন্ডার পরীক্ষায় ‘উত্তীর্ণ’ বাধ্যতামূলক হলেও সাময়িক স্বস্তি
Image

গ্যাস সিলিন্ডার পরীক্ষায় ‘উত্তীর্ণ’ বাধ্যতামূলক হলেও সাময়িক স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ মানুষের প্রাণ তাঁদের কাছে মূল্যহীন৷ তাই, অন্যায় আবদারে রাজপথ স্তব্ধ করে দিলেন অটো চালকরা৷ সিএনজি অটোর সিলিন্ডারের টেস্টিং সার্টিফিকেট না থাকায় সোমবার গ্যাস দেওয়া হচ্ছিল না৷ এরই প্রতিবাদে এদিন একাধিক স্থানে পথ অবরোধ করেন অটো চালকরা৷ তাতে, প্রচন্ড হয়রাণির শিকার হন সাধারণ জনগণ৷ পরিস্থিতি সামাল দিতে নেমে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিএনজি অটোর সিলিন্ডার টেস্টিং বাধ্যতামূলক৷ তবে, রাজ্যে বর্তমানে যেহেতু টেস্টিং সেন্টার মাত্র তিনটি তাই, বুকিংয়ের রসিদ দেখালেও দেওয়া হবে গ্যাস৷ কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যেই টেস্টিং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে অটো চালকদের৷ কারণ, দ্বিতীয় দফায় কোন ছাড় দেওয়া হবে না৷
আমতলিতে সিএনজি অটোর সিলিন্ডার ফেঁটে দুইজন যাত্রী ঘটনস্থলেই জীবন্ত দগ্দ হয়ে মারা গেছেন৷ অটোর চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন৷ কিন্তু, বেশ কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার তাঁর মৃত্যু হয়৷ ওই ঘটনায় আহত হয়েছেন চারজন৷ এই ভয়াবহ ঘটনার পর টনক নড়ে প্রশাসনের৷ কারণ, ওই ঘটনার তদন্তে প্রমাণিত হয়েছে, অটোর সিলিন্ডারে ত্রুটির কারণেই দূর্ঘটনাটি ঘটেছে৷ এরপরই প্রশাসনের কঠোর হস্তক্ষেপে টিএনজিসিএল কর্তৃপক্ষ অটোর সিলিন্ডারের টেস্টিং সার্টিফিকেট ছাড়া গ্যাস দেওয়া হবে না বলে নির্দেশ করে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করার চূড়ান্ত সময় বেঁধে দেয়৷
সোমবার সকালে এই সিদ্ধান্তের প্রতিবাদে অটো চালকরা আগরতলায় একাধিক স্থানে পথ অবরোধ করেন৷ কারণ, বহু অটো চালকের টেস্টিং সার্টিফিকেট ছিল না৷ তাছাড়া, এই স্বল্প সময়ের মধ্যে তাঁরা সার্টিফিকেটও সংগ্রহ করতে পারছিলেন৷ ফলে, তারা পথ অবরোধের পথ বেছে নেন৷ স্বাভাবিকভাবে প্রশ্ণ উঠেছে, অটো চালকরা বেআইনীভাবে অটো চলাতে চাইছেন, তাও আবার মানুষের জীবন ঝঁুকিতে রেখে, এই অধিকার তাঁদের কে দিয়েছে৷ তাঁদের রোজগারে আঘাত আসবে এই অজুহাতে তাঁরা এদিন পথ অবরোধ করেন৷
এবিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্যের সকল সিএনজি চালিত অটো গাড়িকে টেস্টিং সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ যাদের সিএনজি’র টেস্টিং সার্টিফিকেট নেই তাদের যাতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস দেওয়া না হয় তার জন্য টিএনজিসিএলকে বলা হয়েছে৷ আপাততঃ টেস্টিং সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত এর জন্য বুকিং নিলেই ঐ নির্দিষ্ট সময় পর্যন্ত সিএনজি চালিত অটোগুলিকে গ্যাস দেওয়া হবে৷
তাঁর কথায়, রাজ্যে বর্তমানে মোট ৯,০২১ টি অটো রয়েছে৷ এরমধ্যে সিএনজি চালিত অটো রয়েছে ৬,১৬০টি৷ তাঁর বক্তব্য, সিএনজি চালিত যে সকল অটোর টেসিটং সার্টিফিটে ছিল না তাদের টেস্টিং সার্টিফিকেট নেওয়ার আজ ছিল শেষ দিন৷ কিন্তু আজ হঠাৎ করে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় সিএনজি চালিত অটো মালিকরা এই টেস্টিং সার্টিফিকেট নেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য রাস্তা অবরোধ করেন৷ এই বিষয়ে আজ টিএনজিসিএল অফিসে পরিবহণ দপ্তর, অটো মালিক ও টিএনজিসিএল-র মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সব অটোকে টেস্টিং সার্টিফিকেট নিতে হবে৷ অথরাইজড সেন্টার থেকে রেট্রোফিটিং করাতে হবে৷ বিভিন্ন সার্টিফিকেট-র সময়সীমা শেষ ওয়ার আগেই পুনর্নবিকরণ করতে হবে৷ পেট্রোল চালিত অটো মালিকদের নিজ নিজ অটো সিএনজিতে রূপান্তরে আগাম অনুমতি নিতে হবে৷ ত্রিপুরা ট্রান্সপোর্ট এক্ট ২০১৬ অনুযায়ী সমস্ত অটো মালিকগণকে রোড সেফটি মেনে চলতে হবে৷
পরিবহন মন্ত্রীর কথায়, সংশ্লিষ্ট দপ্তরের অটোর জন্য ৫০০ টাকা, লাইট মোটর ভ্যাহিক্যালের জন্য ২০০০ টাকা এবং হেভি মোটর ভ্যাহিকেলের জন্য ২৫০০ টাকা জমা দিলে ঐ যানবাহনগুলিকে পেট্রোল থেকে সিএনজি-তে রূপান্তর করা যাবে৷ তাঁর বক্তব্য, সম্প্রতি আমতলিতে সিএনজি চালিত অটোরিক্সা, মোটর বাইক ও প্রাইভেট গাড়ির দুর্ঘটনায় অটো সিলিন্ডারটি ফেটে যায়৷ এই দুর্ঘটনায় তিন জন মারা যান ও ৪ জন গুরুতর আহত হন৷ এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা৷ তাঁর দাবি, সিএনজি চালিত অটোর সিলিন্ডারটি বৈধ ছিল না৷ পরিবহণ দপ্তর থেকে টিএনজিসিএল-কে এই দুর্ঘটনার তদন্ত করে ববস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ টিএনজিসিলে-কে নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে পেট্রোল থেকে সিএনজিতে রূপান্তর করতে যানবাহনের যাতে যথাযথ সার্টিফিকেট থাকে তা সুনিশ্চিত করতে হবে৷ তিনি ইঙ্গিত দেন, টিএনজিসিএল দায়িত্ব ঠিকভাবে পালন না করলে তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ সাথে যোগ করেন, সিলিন্ডার টেস্টিং সেন্টার বাড়ানোর জন্য টিএনজিসিএলকে নির্দেশ দেওয়া হয়েছে৷
পরিবহন মন্ত্রীর দাবি, পূর্বতন সরকারের আমল থেকেই এই বেআইনী কাজ শুরু হয়েছে৷ অটো চালকদের বেআইনীভাবে চলাফেরা করার সুযোগ তাঁরাই করে দিয়েছে৷ তাঁর মতে, আজ জনগণ যেভাবে হয়রাণির শিকার হয়েছেন তার জন্য অটো চালক এবং পূর্বতন সরকার দায়ী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top