নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ বর্ষশেষের বিদায় লগ্ণে আবারও ঝড়ে গেল একটি তরুণ প্রাণ৷ সোমবার সকালে বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ প্লকের রতনপুর এডিসি ভিলেজে রেলের রাস্তা নির্মাণ করার জন্য ট্রিপার গাড়িগুলি টিলার মাটি বোঝাই করার কাজে ব্যস্ত ছিল৷ এমনই একটি
ট্রিপার ট্রাক টিআর-০১-এবি-১৬২৫ মাটি বোঝাই করে ব্যাগ গিয়ার দিয়ে পেছনে আসার সময় গাড়ির পিছনে যে কেউ একজন দাঁড়িয়েছিল তা ট্রিপার চালক আশীষ সিনহা জানতেনই না৷ কারণ ঐ সময় ওই জায়গায় আর কেউ ছিলেন না৷ বিকট চিৎকারে চালক গাড়ি থেকে নেমে দেখে তার গাড়ীর নীচে চাপা পড়ে আছে এক যুবক৷ তার নাম দীপক ঘোষ (৩৮)৷ বাড়ি বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকায়৷ দীপকের মাথা থেতলে গেছে৷ দীপক ঘোষ একটি সংস্থার সুপারভাইজারের কাজ করত৷ আজই তার বাড়ি যাওয়ার কথা ছিল৷ ট্রিপার চালক দুর্ঘটনারপ তার গাড়িটি চালিয়ে এসে বিলোনীয়া থানায় আত্মসমর্পণ করেন৷ বিলোনীয়া থানা থেকে এসআই মিঠুন সাহার তত্বাবধানে একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ বিকালে মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় বলে খবর৷

















