News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রিপার টাকের চাকায় পিষে মৃত্যু এক যুবকের
Image

ট্রিপার টাকের চাকায় পিষে মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ বর্ষশেষের বিদায় লগ্ণে আবারও ঝড়ে গেল একটি তরুণ প্রাণ৷ সোমবার সকালে বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ প্লকের রতনপুর এডিসি ভিলেজে রেলের রাস্তা নির্মাণ করার জন্য ট্রিপার গাড়িগুলি টিলার মাটি বোঝাই করার কাজে ব্যস্ত ছিল৷ এমনই একটি ট্রিপার ট্রাক টিআর-০১-এবি-১৬২৫ মাটি বোঝাই করে ব্যাগ গিয়ার দিয়ে পেছনে আসার সময় গাড়ির পিছনে যে কেউ একজন দাঁড়িয়েছিল তা ট্রিপার চালক আশীষ সিনহা জানতেনই না৷ কারণ ঐ সময় ওই জায়গায় আর কেউ ছিলেন না৷ বিকট চিৎকারে চালক গাড়ি থেকে নেমে দেখে তার গাড়ীর নীচে চাপা পড়ে আছে এক যুবক৷ তার নাম দীপক ঘোষ (৩৮)৷ বাড়ি বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকায়৷ দীপকের মাথা থেতলে গেছে৷ দীপক ঘোষ একটি সংস্থার সুপারভাইজারের কাজ করত৷ আজই তার বাড়ি যাওয়ার কথা ছিল৷ ট্রিপার চালক দুর্ঘটনারপ তার গাড়িটি চালিয়ে এসে বিলোনীয়া থানায় আত্মসমর্পণ করেন৷ বিলোনীয়া থানা থেকে এসআই মিঠুন সাহার তত্বাবধানে একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ বিকালে মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় বলে খবর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top