News Flash

  • Home
  • Uncategorized
  • জলের অভাবে খরা কর্ণাটকে, মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে : ইয়েদুরাপ্পা
Image

জলের অভাবে খরা কর্ণাটকে, মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে : ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ৩১ ডিসেম্বর (হি.স.) মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সিঙ্গাপুর সফর নিয়ে নিন্দায় সরব হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রাজ্যের ১৫৬টি তালুকা খরায় ভুগছে। আর এদিকে নববর্ষ উদযাপন করতে মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে গিয়ে বসে রয়েছেন।
সোমবার বি এস ইয়েদুরাপ্পা বলেন, ১৫৬টি তালুকা খরা চলছে। ওই তালুকাগুলিকে জলের অভাব দেখা দিয়েছে। কৃষকেরা আত্মহত্যা করছে। আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে গিয়ে নববর্ষ উদযাপন করছেন। তাঁর মন্ত্রিসভার অন্য মন্ত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে নববর্ষ উদযাপন করছেন।
প্রসঙ্গ, এর আগেও এই বিষয়ে সরব হয়েছিল বিজেপি। গত শনিবার কুমারস্বামীকে কটাক্ষ করে ‘অ্যাকসিডেণ্টাল চিফ মিনিস্টার’ বলে বিজেপি। ট্যুইটারে রাজ্য বিজেপির তরফ থেকে লেখা হয়েছে, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ৩৭৭ জন কৃষক আত্মহত্যা করেছে। ১৫৬টি তালুকায় খরা চলছে। কৃষি ঋণও পুরোপুরি মকুব করে দেওয়া হয়নি। দেনার দায়ে জর্জরিত কর্ণাটক। এমন সময় তথাকথিত ভূমিপুত্র মুখ্যমন্ত্রী কুমারস্বামী সিঙ্গাপুরে নববর্ষ পালন করছেন। অ্যাকসিডেন্টাল চিফ মিনিস্টার নিয়ে যদি ছবি তৈরি হয়। তা হলে নায় ভূমিকায় অভিনয় করবেন এইচ ডি কুমারস্বামী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top