News Flash

  • Home
  • Uncategorized
  • কম্পিউটার এবং মোবাইল তথ্যে নজরদারি নির্দেশ নিয়ে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেস-র

কম্পিউটার এবং মোবাইল তথ্যে নজরদারি নির্দেশ নিয়ে আলোচনার দাবি তৃণমূল কংগ্রেস-র

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কম্পিউটার এবং মোবাইল তথ্যে নজরদারি নিয়ে কেন্দ্রীয় নির্দেশ নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্যসভায় নোটিশ দিল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, এই ব্যাপারে শুক্রবারই আলোচনার দাবি জানানো হয়েছে। কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে। এবার সেই বিতর্ক নিয়ে রাজ্যসভায় আলোচনা চাইল তৃণমূল। সংসদে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই এই ইস্যুতে সরকারকে চেপে ধরে বিরোধী দলগুলি। তবে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের দাবি নতুন করে কোনও কিছু করা হয়নি।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব রাজীব গৌবের একটি নির্দেশিকায় স্পষ্ট করা হয়, কেন্দ্রীয় ১০টি তদন্ত সংস্থা দেশের যে কোনও কম্পিউটারের ওপর নজরদারি করতে পারবে। সিবিআই থেকে শুরু করে আইবি বা এনআইএ’র মতো দশটি সংস্থা এই নজরদারি চালাতে পারবে। একই ক্ষমতা থাকবে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের কমিশনারের হাতেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। বিরোধীদের দাবি, এই ধরনের পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের ওপর নজরদারি চালাতে চাইছে।
বিরোধীদের জবাব দিতে আসরে নেমেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের তৈরি করা আইন অনুযায়ী ব্যবস্থা হয়েছে। এর আগে ফোনের ওপর নজরদারি করতে পারত স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু এখন আইবি থেকে শুরু করে আরও কয়েকটি তদন্ত সংস্থার ক্ষমতা বাড়ানো হল। তার মধ্যে ‘র’–র মত সংস্থাও আছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top