News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিল ভারত
Image

বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিল ভারত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (হি.স.) : বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিয়ে বড় রানের লিড নিল ভারত৷ মেলবোর্নে টিম ইন্ডিয়ার ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চায়ের বিরতির ঠিক পরেই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৫১ রানে৷ একাই ৬ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন জসপ্রীত বুমরাহ৷ তাঁকে যথাযোগ্য সঙ্গত করেন জাদেজা-ইশান্ত-শামিরা
যদিও হাতে ২৯২ রানের বিশাল লিড থাকা সত্ত্বেও মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দিল ভারত৷ অজিদের পুনরায় ব্যাট করতে ডাকার বদলে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷
তৃতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারায়৷ লাঞ্চের পর চায়ের বিরতি পর্যন্ত দ্বিতীয় সেশনে আরও তিনটি উইকেট খুইয়ে ফলো-অনের আতঙ্কে কাঁপতে শুরু করেছিল অজি শিবির৷ শেষ সেশনে অস্ট্রেলিয়ার বাকি তিনটি উইকেট তুলে নিতে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে৷
দিনের শুরুতেই অ্যারন ফিঞ্চকে সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ইশান্ত শর্মা৷ ৮ রান করে অভিষেককারী ময়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন ফিঞ্চ৷ তাঁকে অনুসরণ করে ক্রিজ ছাড়েন অপর ওপেনার মার্কাস হ্যারিস৷ ২২ রান করে বুমরাহর বলে ইশান্তের হাতে ধরা দেন তিনি৷
উসমান খোওয়াজা ক্রিজ আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করলেও খুব বেশিক্ষণ জারি রাখতে পারেননি তাঁর প্রতিরোধ৷ ব্যক্তিগত ২১ রানের মাথায় জাদেজার বলে আউট হন তিনি৷ খোওয়াজার ক্যাচটিও তালুবন্দি করেন নবাগত ময়াঙ্ক৷ শন মার্শকে ১৯ রানের মাথায় বুমরাহ এলবিডব্লুর ফাঁদে জড়াতেই আম্পায়াররা মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন৷
লাঞ্চের পর খেলা শুরু হলে ট্রেভিস হেডের উইকেট তুলে নেন বুমরাহ৷ ২০ রান করে জসপ্রীতের বলে বোল্ড হন তিনি৷ মিচেল মার্শ দলনায়ক পেইনকে খুব বেশিক্ষণ ক্রিজে সঙ্গ দিতে পারেননি৷ ৯ রান করে জাদেজার বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে বসেন সিরিজে প্রথমবার ব্যাট করতে নামা অজি অলরাউন্ডার৷ চায়ের বিরতির ঠিক আগে প্যাট কামিন্সকে বোল্ড করেন মহম্মদ শামি৷ সাজঘরে ফেরার আগে কামিন্স ১৭ রানের যোগদান রাখেন৷
টি ব্রেকের পর শেষ তিন উইকেটে মাত্র ৬ রান যোগ করে অস্ট্রেলিয়া৷ এক ওভারের ব্যবধানে জসপ্রীত বুমরাহ পর পর ফিরিয়ে দেন টিম পেইন (২২), নাথান লায়ন (০) ও জোস হ্যাজেলউডকে (০)৷ স্টার্ক অপরাজিত থাকেন ব্যক্তিগত ৭ রানে৷
গত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরের পর বুমরাহ অস্ট্রেলিয়াতে এসেও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন৷ মেলবোর্নের প্রথম ইনিংসে ৩৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন তিনি৷ টেস্ট কেরিয়ারে এটিই বুমরাহর সেরা বোলিং পারফরম্যান্স৷ এছাড়া ৪৫ রানে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা৷ একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও মহম্মদ শামি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top