News Flash

  • Home
  • Uncategorized
  • দিনভর বিতর্কের পর লোকসভায় পাশ তিন তালাক বিরোধী বিল
Image

দিনভর বিতর্কের পর লোকসভায় পাশ তিন তালাক বিরোধী বিল

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.) : দিনভর গরমাগরম বিতর্কের পর বৃহস্পতিবার লোকসভায় পাশ হল তিন তালাক বিরোধী বিল। বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেও ভোটাভুটির সময় কক্ষত্যাগ করে কংগ্রেস ও আম্মা ডিএমকে। ফলে ২৪৫ – ১১ ভোটে বিলটি পাশ হয়ে যায়। এদিন লোকসভায় হুইপ জারি করেছিল কংগ্রেস ও বিজেপি দুই দলই।

তিন তালাককে নিষিদ্ধ করে কেন্দ্রকে উপযুক্ত আইন তৈরির নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সেই মত গত সেপ্টেম্বরেই অর্ডিন্যান্স জারি করে তিন তালাক ঘোষণা করে জনতা। এদিন আরও এক ধাপ এগোল মোদী সরকারের তিন তালাক বিরোধী অভিযান। বৃহস্পতিবার সংসদে তিন তালাক বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘মহিলাদের ক্ষমতায়ণের লক্ষ্যেই তৈরি হয়েছে এই আইন। রাজনীতির অভিযোগ ঠিক নয়। তাই একে সুবিচার ও মানবতার পরাকাষ্ঠায় বিচার করা উচিত। বিশ্বের ২০টি দেশে তাত্ক্ষণিক তিন তালাক নিষিদ্ধ। তাহলে ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে একে নিষিদ্ধ করতে আপত্তি কোথায়?’

কেন্দ্রের বিরোধিতা করে বিলটি যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা মল্লিকার্জুন খড়গে। তাঁর দাবি, এই বিলের একাধিক প্রস্তাব সংবিধানবিরোধী। একই সুরে বিরোধিতায় সরব হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। দিনভর গরমাগরম আলোচনার পর ভোটাভুটির ঠিক আগে লোকসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস ও এআইডিএমকে ফলে লোকসভায় বিলটি পাস করাতে কোনও বেগই পেতে হয়নি সরকারকে।

এই বিল আইনে পরিণত হলে, কোনও মুসলিম পুরুষ তাঁর স্ত্রীকে তাত্ক্ষণিক তিন তালাক দিলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হবে মামলা। দোষী প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাবাস হতে পারে সেই ব্যক্তির। সেই সঙ্গে দিতে হতে পারে খোরপোষও।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top