News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল বিজেপি
Image

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল বিজেপি

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। বুধবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, অর্ডিনেন্স জারি করার পথ সব সময় খোলা রয়েছে। কিন্তু বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন র‍য়েছে। এটি পরবর্তী বেঞ্চে যাবে কিনা তা নিয়ে ৪ জানুয়ারি সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত। যদি সেই পথে সমাধান না হয়, তবে বিকল্প পথ খোলা রয়েছে।
রাম মন্দির নিয়ে দলের অন্দর এবং শরিকদের চাপে রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি এই ইস্যুতে শিবসেনাও বিজেপির উপর চাপ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রাম মাধব বলেন, ‘আমরা আশা প্রকাশ করছি দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্ট বিষয়টি সমাধান করবে। তা যদি না হয় তবে অন্য উপায় আমরা খতিয়ে দেখব। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে অঙ্গীকারবদ্ধ বিজেপি। বিজেপি এই অঙ্গীকার ২০-৩০ বছর আগে করেছিল বিজেপি।
প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে সরব হয়েছে শিবসেনা। এমনকি বিজেপিকেও তোপ দেগেছে তারা। শিবসেনার তরফ থেকে দাবি করা হয়েছে হয় রাম মন্দির গড়ুন। নয়তো বাড়িতে বসে থাকুন। এমনকি অযোধ্যায় গিয়েও সরব হয়েছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী সাহস মন্দির শীঘ্র তৈরি হবে। তাই আর একদিনও অপেক্ষা করা উচিত নয়।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top