News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ বছর আগে প্রতিজ্ঞা পূরণ করলেন কংগ্রেস নেতা দূর্গালাল কিরার, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী কমল নাথ
Image

১৫ বছর আগে প্রতিজ্ঞা পূরণ করলেন কংগ্রেস নেতা দূর্গালাল কিরার, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী কমল নাথ

ভূপাল, ২৬ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের এক কংগ্রেস নেতার বিশেষ সংকল্প পূরণ হওয়ায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ তাঁকে স্বাগত জানালেন। বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কংগ্রেস নেতার বিশেষ সংকল্প পূরণ করা হয়। উল্লেখ্য, দূর্গালাল কিরার নামে ওই কংগ্রেস নেতা ১৫ বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন, মধ্যপ্রদেশে কংগ্রেস ফের ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি জুতো পরবেন না। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের বাসভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিবিজয় সিং ও অন্যান্য কংগ্রেস নেতাদের উপস্থিতিতে ফের নিজের জুতো পরে সেই বিশেষ সংকল্প পূরণ করলেন দূর্গালাল কিরার।
রাজগড় জেলার অন্যতম কংগ্রেস নেতা ১৫ বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ফের ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি জুতো পরবেন না। এই ১৫ বছর তিনি খালি পায়ে দলের হয়ে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। এবছর রাজ্যে ক্ষমতা বদল হওয়ায় তিনি নিজের সংকল্প পূরণ করতে পেরেছেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, “আজ নিজের বাসভবনে রাজগড় জেলার অন্যতম কংগ্রেস নেতা দূর্গালাল কিরার নিজে ফের জুতো পরে সংকল্প পূরণ করেছেন। তিনি ১৫ বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ফের ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি জুতো পরবেন না। দলের প্রতি তাঁর নিষ্ঠায় আমার সম্মান রয়েছে।”
উল্লেখ্য, এ রাজ্যে লাগাতার ১৫ বছর বিজেপি ক্ষমতায় ছিল। এরমধ্যে ১৩ বছর শিবরাজ সিং চৌহান ছিলেন। তাঁর আগে উমা ভারতী ও বাবুলাল গৌড় মুখ্যমন্ত্রী ছিলেন। এবার বিধানসভা নির্বাচনে ২৩০ আসন বিশিষ্ট বিধানসভায় কংগ্রেস ১১৪টি আসন দখল করতে পেরেছে। বিজেপি এখানে ১০৯টি আসন দখল করেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top