News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর
Image

মেঘালয়ের কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : মেঘালয়ের আবৈধ কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | ট্যুইটারে তিনি লেখেন, গত দু’সপ্তাহ ধরে ১৫ জন শ্রমিক খনিতে আটকে পড়ে আছেন। এদিকে প্রধানমন্ত্রী হেঁটে বেড়াচ্ছেন বগিবিল ব্রিজের ওপরে। ফটোগ্রাফারদের জন্য পোজ দিচ্ছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর জনগণের জন্য খুলে দেওয়া হল দেশের দীর্ঘতম দোতলা সেতু বলিবিল, প্রায় ৫ কিলোমিটার লম্বা দ্বিতল এই সেতু উত্তর-পূর্বের অনেক জায়গায় যাতায়তের সময় কমাবে অনেকখানি | বগিবিল সেতু এবং দু’পারের সংযোগকারী রাস্তা তৈরিতে ৫৯২০ কোটি টাকা খরচ হয়েছে| গতকাল ২৫ ডিসেম্বর এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | যা নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | ট্যুইটারে তিনি মেঘালয়ের আবৈধ কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে লেখেন, ১৫ খনিশ্রমিক দু’সপ্তাহ ধরে জলমগ্ন খনির মধ্যে বাতাসের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। উল্টো দিকে একই সময়ে প্রধানমন্ত্রী তখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। তাঁর সরকার উচ্চক্ষমতার পাম্প দিয়ে জল নিষ্কাশনে অনীহা দেখাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, দয়া করে তাঁদের বাঁচান।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর থেকে মেঘালয়ের ‘র্যা ট হোল’ কয়লাখনিতে আটকে আছেন ১৫ জন শ্রমিক। কয়েক বছর আগে সরকার বেআইনি ঘোষণা করার পরেও ওই ধরনের খনিতে নেমেছিলেন তাঁরা। এখন খনিতে ঢুকছে নদীর জল। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে উদ্ধারের কাজ। কারণ খনিগর্ভ থেকে বিপুল পরিমাণ জল বার করার মতো পাম্প নেই ত্রাণকর্মীদের কাছে। এক সপ্তাহের বেশি সময় ধরে ত্রাণকর্মীরা ১০ টি ১০০ হর্স পাওয়ারের পাম্পের জন্য অপেক্ষা করছেন। অতগুলি শক্তিশালী পাম্প পেলে তবেই পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের খনি থেকে নদীর জল বার করা যাবে। কিন্তু মেঘালয় সরকার ত্রাণকর্মীদের অত শক্তিশালী পাম্প দিতে পারেনি। ত্রাণকর্মীরা দু’টি ২৫ হর্স পাওয়ারের পাম্প নিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে বেশি জল বার করা যায়নি।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের উচ্চপদস্থ অফিসার এস কে শাস্ত্রী বলেন, আমরা এখনও পর্যন্ত জীবিত বা মৃত কাউকে পাইনি। রাজ্য সরকারের থেকে সাহায্যের অপেক্ষায় আছি। তিনি জানান, আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করতে হলে আমাদের খনিগর্ভে ৭০ ফুট নীচে নামতে হবে। কিন্তু আমাদের ডুবুরিরা মাত্র ৪০ ফুট নীচে নামতে পারে। সুতরাং পাম্প দিয়ে জল না বার করতে পারলে আমাদের পক্ষে উদ্ধারের কাজ চালানো সম্ভব নয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top