News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট জিততে হলে ব্যাটসম্যানদের ভাল পারফর্ম করাটা জরুরি : বিরাট কোহলি
Image

টেস্ট জিততে হলে ব্যাটসম্যানদের ভাল পারফর্ম করাটা জরুরি : বিরাট কোহলি

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর (হি.স.) : বক্সিং ডে টেস্টের আগে দলের ব্যাটসম্যানদের সতর্ক করে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। বোলাররা ভাল পারফর্ম করে চলেছে। কিন্তু দলকে শক্তিশালী করতে ব্যাটসম্যানদের সমষ্ঠিগতভাবে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বিরাট কোহলি।
মেলবোর্নে তৃতীয় টেস্টের আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট কোহলি বলেন, ‘আমাদের বোলাররা খুব ভাল পারফর্ম করে চলেছে। একই ভাবে দলের ব্যাটিং ইউনিটকেও এগিয়ে এসে স্কোর বোর্ডে ভাল রান তুলতে হবে। তা না হলে বোলাররা কিছু করতে পারবে না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় আমাদের লিড নিতে হবে। পাশাপাশি প্রথম ইনিংসে বড় রান থাকলে সেটাকে কাজে লাগাতে হবে। সমষ্ঠিগত ভাবে বড় রানের জন্য ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে। কোনও বিশেষ ব্যাটসম্যানের রান পাওয়া থেকেও গুরুত্বপূর্ণ হল ব্যাটিং ইউনিটের ভাল প্রদর্শন করা।
মেলবোর্নের পিচ সম্পর্কে বলতে গিয়ে বিরাট কোহলি বলেন, প্রথম দুইটি টেস্টের মতোই এই টেস্টেও পিচ একই রকম। নির্ণায়ক হতে চলেছে এই টেস্টটি। সবুজ ঘাসে মোড়া পিচটি শুকনো রয়েছে। বোলাররা এই পিচ থেকে সাহায্য পাবে। পুরনো সাফল্যকেই ফের একবার প্রয়োগ করতে হবে। মানসিকভাবে তৈরি থাকলে পারফর্মেন্সও ভাল হয়।
উল্লেখ্য, আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে তৃতীয় টেস্ট। এই টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে চায় ভারত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top