News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টি-২০ দল ঘোষণা বিসিসিআইয়ের
Image

অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টি-২০ দল ঘোষণা বিসিসিআইয়ের

মুম্বই, ২৫ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দল থেকে বাদ পড়লেন ঋষভ পন্ত৷ ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে৷ যদিও টি-২০ দলে ধোনির প্রত্যাবর্তন হলেও একদিনের দলে জায়গা ধরে রাখতে পারলেন না পন্ত৷৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে অভিষেক হওয়া পন্তকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে রাখলেন না নির্বাচকরা৷ তবে ধোনির সঙ্গে দুটি একদিনের ম্যাচে দলে ঠাঁই পেয়েছেন দীনেশ কার্তিক৷ ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে একদিনের সিরিজের দলে রাখা হয়েছে কার্তিককে৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উইকেটের পিছনে গ্লভাস হাতে দেখা যাবে ৩৭ বছরের ধোনিকে৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর দেশে ফিরবেন পন্ত৷ দেশে ফিরে ঘরের মাঠে ভারত-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবেন দিল্লির বছর একুইশের উইকেটকিপার ব্যাটসম্যান৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে জায়গা হয়নি মণীশ পান্ডেরও৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন একদিনের সিরিজ শুরু হচ্ছে ১২ জানুয়ারি সিডনিতে৷ পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে অ্যাডিলেড ওভাল ও মেলবোর্নে৷ আর কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু ২৩ জানুয়ারি৷ আর তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি৷
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ ও মহম্মদ শামি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top