News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৫ ডিগ্রি
Image

ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৫ ডিগ্রি

শ্রীনগর, ২৫ ডিসেম্বর (হি.স.): বর্ষবরণের আগে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই কাশ্মীর উপত্যকায়| মঙ্গলবার এমনই পূর্বাভাস দিল জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর| তুষারপাত না হলেও, ঠাণ্ডার কামড় এখনও জারি রয়েছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে| কনকনে ঠাণ্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী রাজধানী শ্রীনগর-সহ ভূস্বর্গের বিভিন্ন জেলা| মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াস| শ্রীনগরের তুলনায় ঠাণ্ডার কামড় বেশি লাদাখ রিজিওনের লেহ এবং কার্গিলে| মঙ্গলবার কাশ্মীরের মধ্যে সবচেয়ে শীতলতম ছিল কার্গিল| এদিন কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪.২ ডিগ্রি সেলসিয়াস|
আবাহওয়া দফতরে সূত্রের খবর, মঙ্গলবার বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে| কাশ্মীর উপত্যকার পাশাপাশি ঠাণ্ডার পরশ অব্যাহত রয়েছে জম্মু রিজিওনে| জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.১ ডিগ্রি সেলসিয়াস|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top