শ্রীনগর, ২৫ ডিসেম্বর (হি.স.): বর্ষবরণের আগে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই কাশ্মীর উপত্যকায়| মঙ্গলবার এমনই পূর্বাভাস দিল জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর| তুষারপাত না হলেও, ঠাণ্ডার কামড় এখনও জারি রয়েছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে| কনকনে ঠাণ্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী রাজধানী শ্রীনগর-সহ ভূস্বর্গের বিভিন্ন জেলা| মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াস| শ্রীনগরের তুলনায় ঠাণ্ডার
কামড় বেশি লাদাখ রিজিওনের লেহ এবং কার্গিলে| মঙ্গলবার কাশ্মীরের মধ্যে সবচেয়ে শীতলতম ছিল কার্গিল| এদিন কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪.২ ডিগ্রি সেলসিয়াস|
আবাহওয়া দফতরে সূত্রের খবর, মঙ্গলবার বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে| কাশ্মীর উপত্যকার পাশাপাশি ঠাণ্ডার পরশ অব্যাহত রয়েছে জম্মু রিজিওনে| জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.১ ডিগ্রি সেলসিয়াস|
ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর, শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৫ ডিগ্রি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















