News Flash

  • Home
  • Uncategorized
  • স্টারলাইট-বিরোধী বিক্ষোভ মামলা : অবশেষে তদন্ত শুরু করল সিবিআই
Image

স্টারলাইট-বিরোধী বিক্ষোভ মামলা : অবশেষে তদন্ত শুরু করল সিবিআই

চেন্নাই, ২৫ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর ঘটনায় চলতি বছরের ১৪ আগস্ট সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট| মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পর অবশেষে স্টারলাইট-বিরোধী বিক্ষোভ মামলার তদন্ত শুরু করল সিবিআই| তামার কারখানার জন্য বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ, এই অভিযোগে চলতি বছরের ২২ মে তুতিকোরিনে বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ|
বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা| আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে মৃত্যু হয় ১৩ জনের| ওই ঘটনায় আহত হয়েছিলেন ৪০ জন| গত ১৪ আগস্ট ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট| অবশেষে স্টারলাইট-বিরোধী বিক্ষোভ মামলার তদন্ত শুরু করেছে সিবিআই| সিবিআই সূত্রের খবর, পুলিশের গুলিতে মৃত ১৩ জনের পরিবার এবং আহত ৪০ জনের পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে| ১৫টি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top