চেন্নাই, ২৫ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর ঘটনায় চলতি বছরের ১৪ আগস্ট সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট| মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পর অবশেষে স্টারলাইট-বিরোধী বিক্ষোভ
মামলার তদন্ত শুরু করল সিবিআই| তামার কারখানার জন্য বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ, এই অভিযোগে চলতি বছরের ২২ মে তুতিকোরিনে বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ|
বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা| আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালালে মৃত্যু হয় ১৩ জনের| ওই ঘটনায় আহত হয়েছিলেন ৪০ জন| গত ১৪ আগস্ট ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট| অবশেষে স্টারলাইট-বিরোধী বিক্ষোভ মামলার তদন্ত শুরু করেছে সিবিআই| সিবিআই সূত্রের খবর, পুলিশের গুলিতে মৃত ১৩ জনের পরিবার এবং আহত ৪০ জনের পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে| ১৫টি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে|
স্টারলাইট-বিরোধী বিক্ষোভ মামলা : অবশেষে তদন্ত শুরু করল সিবিআই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















