News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ভোটের আগে বিহারে আসনরফা করল এনডিএ
Image

লোকসভা ভোটের আগে বিহারে আসনরফা করল এনডিএ

পটনা, ২৩ ডিসেম্বর (হি.স.) : বিহারে আসনরফা করল এনডিএ।আগামী লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপি ও জেডিইউ ১৭টি করে আসনে প্রার্থী দেবে এবং এলজেপি প্রার্থী দেবে ৬টি আসনে। রবিবার দুই শরিক এলজেপি ও জেডিইউ-এর সঙ্গে আসন ভাগাভাগির কথা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
শুরু হয়ে গিয়েছে লোকসভার নির্বাচনের প্রস্তুতি। রবিবার বিহারে দুই শরিক এলজেপি ও জেডিইউ-এর সঙ্গে আসন বণ্টনের কথা ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগামী লোকসভা ভোটে ৪০ আসনের বিহারে বিজেপি ও জেডিইউ ১৭টি করে আসনে লড়াই করবে এবং এলজেপি লড়বে ৬টি আসনে। এদিন আসন বন্টনের কথা ঘোষণা করে অমিত শাহ জানান, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ানকে এবার রাজ্যসভায় পাঠাবে এনডিএ।
এদিন সাংবাদিক সম্মেলনে আসন ভাগাভাগির এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন রামবিলাস পাসওয়ান। সম্মানজনক ভাবে আসন বণ্টন হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০১৯-এ নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রীর আসনে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন পাসওয়ান। লোকসভা ভোটে এনডিএ জোট বিহার ভালো ফল করবে বলে আত্মবিশ্বাসী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রামবিলাস পাশোয়ান ও চিরাগ পাশোয়ানের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন অমিত শাহ। তারপরেই এই আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করা হল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top