News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ হল অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইল
Image

সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ হল অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইল

বালাসোর, ২৩ ডিসেম্বর (হি.স.) : রবিবার সকালে ফের সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ হল অগ্নি-৪ ব্যালিস্টিক মিসাইল। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ওড়িশা উপকূলের কাছে এপিজে আবদুল কালাম দ্বীপের চার নম্বর লঞ্চপ্যাড থেকে অগ্নি-৪ মিসাইল উত্ক্ষেপণ করা হয়। দেখতে সরু মিসাইলটি দ্বি-স্তরীয়। ৪০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এটি। লম্বায় ২০ মিটার এই মিসাইলের ওজন ১৭ টন। এর মধ্যে আছে স্টেট-অফ-দ্য-আর্ট এভিওনিক্স, ফিফ্থ জেনারেশন অন-বোর্ড কম্পিউটার এবং ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার। আকাশে যদি কোনও যান্ত্রিক সমস্যা হয় তাহলে এটি নিজেই নিজেকে ঠিক করে নিতে পারবে।
২০১৪ সালে অগ্নি-৪-এর সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ হয়েছিল। এই মিসাইলে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে লেজার গায়রো এবং কম্পোজিট রকেট মোটর আছে। দ্বি-স্তরীয় ইন্টারমিডিয়েট রেঞ্জের এই ব্যালিস্টিক মিসাইল এক টন পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। প্রতিবেশী শত্রুদের কথা মাথায় রেখে ১৯৮০-তে এই অগ্নি মিসাইল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ১৯৮৯-তে প্রথম চাঁদপুরে অগ্নি মিসাইল পরীক্ষা করা হয়। বর্তমানে ভারতের শক্তি জুগিয়ে অস্ত্রাগারে রয়েছে অগ্নি-১,২ ও ৩ এবং পৃথ্বী মিসাইল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top