News Flash

  • Home
  • Uncategorized
  • আই লিগে চেন্নাই সিটিকে হারাল কাশ্মীর এফসি

আই লিগে চেন্নাই সিটিকে হারাল কাশ্মীর এফসি

চেন্নাই, ২৩ ডিসেম্বর (হি.স.) : শনিবার আই লিগে শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসিকে ১-০ গোলে হারাল কাশ্মীর এফসি। ঘরের মাঠে লাল-হলুদের পরবর্তী প্রতিপক্ষ তারাই। চার্চিল বধ করে কাশ্মীর বধের খসড়াও সাজিয়ে ফেলেছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। অথচ ক্রিসমাসের আগে ইস্টবেঙ্গলকে দামি গিফটটা দিল কাশ্মীর এফসি। আগামী ২৮ ডিসেম্বর রিয়াল কাশ্মীরকে হারাতে পারলেই ফের লিগ টেবিলের মগডালে উঠে যাবেন জবিরা।
শনিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে চলতি মরশুমে প্রথম হারের মুখ দেখল চেন্নাইয়ের দলটি। দুরন্ত ছন্দে থাকা চেন্নাই সিটির কাছেই ঘরের মাঠে হারতে হয়েছিল লাল-হলুদকে। লিগের শুরু থেকে একটা সময় এই চেন্নাই দলটাকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। অবশেষে গত রবিবার ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের দিনে মিনার্ভার সঙ্গে ড্র করে পদ্মাপাড়ের ক্লাবকে কিছুটা অক্সিজেন জুগিয়েছিল তারা।
গোয়ার মাঠে গিয়ে চার্চিলকে হারিয়ে শীর্ষে থাকা চেন্নাইয়ের সঙ্গে ব্যবধান কমিয়ে আনেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে শনিবার ঘরের মাঠে কাশ্মীরের মুখোমুখি হয় পেদ্রো মাঞ্জিরা। কিন্তু ম্যাচ হেরে ইস্টবেঙ্গলকে শীর্ষে থেকে বছর শেষ করার সুযোগ করে দিলেন তারা। পাশাপাশি ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ শীর্ষে থেকে বছর শেষ করার সুযোগ চলে এল রিয়াল কাশ্মীরের সামনেও। তার আগে এদিনের ম্যাচ জিতে সাময়িকভাবে লাল-হলুদকে টপকে লিগ টেবিলে দু’নম্বরে উঠে এল চলতি মরশুমে আই লিগ অভিষেককারী এই ক্লাব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top