নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চলের আমতলীর কুড়ি পুকুর এলাকায় শনিবার সন্ধ্যা নাগাদ অটো ও ইন্ডিকার মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলে শিশু সহ ৩ জনের মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ জীবন্ত দগ্দ হয়ে তাদের মৃত্যু হয়েছে৷ অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ জানা যায় একটি মারুতি ইন্ডিকা একটি অটো এবং দুটি বাইকের মধ্যে চতুর্মুখী সংঘর্ষ ঘটে৷ তাতে অগ্ণিসংযোগ হয়৷ অগ্ণিসংযোগের ফলে ঘটনাস্থলেই তিন জনের মর্র্মন্তিক মৃত্যু হয়৷ ভয়াবহ ঘটনায় এলাকাজুড়ে তীব্র
চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনী এবং পুলিশ৷ অগ্ণিদগ্দ ৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার মত পরিস্থিতি ছিল না৷ একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোন ক্রমেই হাসপাতালে পাঠানো হয়৷ ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ পরিস্থিতি সামাল দিতে আমতলী থানার পুলিশ এবং অতিরিক্ত টিএসআর বাহিনী মোতাযেন করা হয়৷ একটি সূত্রে জানা গেছে চারটি গাড়িই দ্রুত বেগে চলছিল৷ ফলে চতুর্মুখী ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে৷ উল্লেখ রাজধানী আগরতলা শহর এলাকাতেও যানবাহন দ্রুত বেগে চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণের তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন৷ এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্র্তরা ঘটনাস্থলে ছুটে যান৷ দুর্ঘটনায় নিহতদের নামধাম অবশ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দুর্ঘটনায় ৩ জনের মর্র্মন্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে৷ নিহতদের খোঁজখবর নিতে এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন৷
এদিকে, আগরতলা রেন্ট্রার্স কলোনি এলাকায় এক মোটর বাইক দুর্ঘটনায় দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত দুই যুবকের নাম হল জগদীশ ঋষিদাস (২০) এবং নন্দন দত্ত (৩২)৷ জানা গেছে, আহত দুই যুবকের চিকিৎসা চলছে আগরতলা মেডিকেল গভর্নএমন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুই যুবকের অবস্থা এখনও আশহকাজনক৷ সুস্থ হতে তাদের বেশ কিছু দিন সময় লাগবে৷ ঘটনা গতকাল শুক্রবার রাতে সংঘটিত হয়েছে৷ দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে সে সম্পর্কে পুলিশ কিংবা এলাকার কেউ স্পষ্ট করে বলতে পারছে না৷ তবে লোকাবাসীরা জানিয়েছে দুই যুহাবক একই বাইকে ছিল৷ কীভাবে বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
আমতলীতে অটো-ইন্ডিকার মুখোমুখী সংঘর্ষে জীবন্ত দগ্দ হয়ে মৃত্যু তিনজনের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















