News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলীতে অটো-ইন্ডিকার মুখোমুখী সংঘর্ষে জীবন্ত দগ্দ হয়ে মৃত্যু তিনজনের
Image

আমতলীতে অটো-ইন্ডিকার মুখোমুখী সংঘর্ষে জীবন্ত দগ্দ হয়ে মৃত্যু তিনজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চলের আমতলীর কুড়ি পুকুর এলাকায় শনিবার সন্ধ্যা নাগাদ অটো ও ইন্ডিকার মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলে শিশু সহ ৩ জনের মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ জীবন্ত দগ্দ হয়ে তাদের মৃত্যু হয়েছে৷ অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ জানা যায় একটি মারুতি ইন্ডিকা একটি অটো এবং দুটি বাইকের মধ্যে চতুর্মুখী সংঘর্ষ ঘটে৷ তাতে অগ্ণিসংযোগ হয়৷ অগ্ণিসংযোগের ফলে ঘটনাস্থলেই তিন জনের মর্র্মন্তিক মৃত্যু হয়৷ ভয়াবহ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনী এবং পুলিশ৷ অগ্ণিদগ্দ ৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার মত পরিস্থিতি ছিল না৷ একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোন ক্রমেই হাসপাতালে পাঠানো হয়৷ ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ পরিস্থিতি সামাল দিতে আমতলী থানার পুলিশ এবং অতিরিক্ত টিএসআর বাহিনী মোতাযেন করা হয়৷ একটি সূত্রে জানা গেছে চারটি গাড়িই দ্রুত বেগে চলছিল৷ ফলে চতুর্মুখী ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে৷ উল্লেখ রাজধানী আগরতলা শহর এলাকাতেও যানবাহন দ্রুত বেগে চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণের তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন৷ এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্র্তরা ঘটনাস্থলে ছুটে যান৷ দুর্ঘটনায় নিহতদের নামধাম অবশ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দুর্ঘটনায় ৩ জনের মর্র্মন্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে৷ নিহতদের খোঁজখবর নিতে এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন৷
এদিকে, আগরতলা রেন্ট্রার্স কলোনি এলাকায় এক মোটর বাইক দুর্ঘটনায় দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত দুই যুবকের নাম হল জগদীশ ঋষিদাস (২০) এবং নন্দন দত্ত (৩২)৷ জানা গেছে, আহত দুই যুবকের চিকিৎসা চলছে আগরতলা মেডিকেল গভর্নএমন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুই যুবকের অবস্থা এখনও আশহকাজনক৷ সুস্থ হতে তাদের বেশ কিছু দিন সময় লাগবে৷ ঘটনা গতকাল শুক্রবার রাতে সংঘটিত হয়েছে৷ দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে সে সম্পর্কে পুলিশ কিংবা এলাকার কেউ স্পষ্ট করে বলতে পারছে না৷ তবে লোকাবাসীরা জানিয়েছে দুই যুহাবক একই বাইকে ছিল৷ কীভাবে বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top