News Flash

  • Home
  • Uncategorized
  • এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগেও ফর্মে রয়েছেন মুজিব উর রহমান
Image

এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগেও ফর্মে রয়েছেন মুজিব উর রহমান

ব্রিসবেন, ২২ ডিসেম্বর (হি.স.) : এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশেও রং ছড়াতে শুরু করলেন ১৭ বছরের ডানহাতি অফস্পিনার আফগান তারকা মুজিব উর রহমান। তিনি অভিষেক মরশুমেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চমক দেখিয়েছেন ।
মূলত আইপিএলের সাফল্য দিয়েই ক্রিকেটবিশ্বকে নিজেকে প্রমাণ করেছেন মুজিব। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার সুবাদেই বিগ ব্যাশ লিগের চুক্তি হাতে পেয়েছেন। সব থেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে বিগ ব্যাশ লিগে নাম লিখিয়ে মুজিব ইতিমধ্যেই নজির গড়েছেন। এবার বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে অভিষেক ম্যাচেই আক্ষরিক অর্থে বিশ্বরেকর্ড গড়ে বসলেন আফিগান তারকা। মূলত স্পিনার হলেও মুজিব বিশ্বরেকর্ড গড়েন ব্যাট হাতে। তাই অ্যাডিলেড স্ট্রাইকারের বিরুদ্ধে ম্যাচে স্বাভাবিকভাবেই এগারো নম্বরে ব্যাট করতে এসেছিলেন বিগ ব্যাশে। কাকতলীয়ভাবে ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৭ রানের যোগদান রাখেন দলের ইনিংসে। ক্যাপ্টেন ক্রিস লিনের ৩৩ রানের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন মুজিব। যে কোনও ধরণের ক্রিকেটে তাঁর কেরিয়ারের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top