News Flash

  • Home
  • Uncategorized
  • বল বিকৃতি কাণ্ডে পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন ব্যানক্রফ্ট
Image

বল বিকৃতি কাণ্ডে পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন ব্যানক্রফ্ট

সিডনি, ২২ ডিসেম্বর (হি.স.) : কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে স্থির করে ফেলেছিলেন অজি ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট৷ যদিও এই কান্ডে তাঁকে নয় মাসের নির্বাসন দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কঠোর শাস্তিতে স্মিথ-ওয়ার্নারের মত মানসিকভাবে ভেঙে পড়েন ঘটনার মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট৷
সম্প্রতি এক খোলা চিঠিতে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্যানক্রফ্ট৷ ক্রিকেট ছেড়ে যোগা প্রশিক্ষক হতে চেয়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করেছেন অজিদের টেস্ট ওপেনার৷ সেই সঙ্গে মানুষ হিসেবে এখন অনেক পাল্টে গিয়েছেন বলেও দাবি করেছেন তিনি৷ ডিসেম্বরের শেষেই ব্যানক্রফ্টের নির্বাসন উঠছে৷ অন্য দুই অভিযুক্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নির্বাসন উঠবে নতুন বছরে মার্চের পর৷
অন্যদিকে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে অস্ট্রেলিয়া যখন টেস্ট সিরিজ খেলছে, তখন চলতি বছর মার্চে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটাচ্ছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ৷ ‘কালো’ দিনগুলি কাটিয়ে ফের ক্রিকেটের মূলস্রোতে ফিরতে মুখিয়ে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান৷ শুক্রবার পারথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ বলেন, ‘আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি৷ তবে প্রত্যেকের জীবনে উত্থান-পতন থাকে৷ আমার জীবনেও এই ঘটনা কালো দিন৷ তবে এই কঠিন সময়ে বেশ কয়েকজনকে কাছে পেয়েছি, যারা সবসময় আমার পাশে থেকেছে৷ আমি চাই দ্রুত খারাপ অবস্থা থেকে বেড়িয়ে আসতে চাই৷’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top