News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার মার্কিন প্রশাসনের

সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার মার্কিন প্রশাসনের

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর (হি.স.) : সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে প্রায় সাত হাজার সেনাকে দেশে ফিরিয়ে নিচ্ছে আমেরিকা। সিরিয়া থেকে সেনা ফিরিয়ে নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পর এই আকস্মিক সিদ্ধান্ত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। আমেরিকার এই সিদ্ধান্তে আফগানিস্তানের কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন। তারা বলছেন, সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে তাদেরকে কিছুই বলা হয়নি।আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মত আরেকটি হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়ার আগে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে তালিবান ও মার্কিন সরকারের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হয়। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা নিয়ে আলোচনা চলছে তবে কয়েক সপ্তাহ অথবা কয়েক মাসের মধ্যে তা সম্পন্ন হতে পারে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top