News Flash

  • Home
  • Uncategorized
  • এবার কম্পিউটার নজরদারি কেন্দ্রীয় গোয়েন্দাদের, নির্দেশিকায় বিতর্ক
Image

এবার কম্পিউটার নজরদারি কেন্দ্রীয় গোয়েন্দাদের, নির্দেশিকায় বিতর্ক

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : এবার যে কোনও কম্পিউটার নজরদারি চালাতে পারবে দেশের ১০ গোয়েন্দা সংস্থা। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নিরাপত্তার কারণেই এই নজরদারি বলে জানা গিয়েছে। যে কোনও কম্পিউটারের যে কোনও তথ্য খতিয়ে দেখতে পারবে ১০টি কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
কেন্দ্রীয় ওই নির্দেশে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ডিভিশনের ৬৯নং ধারার ১ নং উপধারা অনুযায়ী ১০টি কেন্দ্রীয় সংস্থা যে কোনও কম্পিউটারের উপর নজরদারি চালাতে পারবে। এই ১০টি সংস্থা হল: ইনটেলিজেন্স ব্যুরো, নারকোটিকস কনট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, ডিরেক্টরেট অফ রেভেনেউ ইনটেলিজেন্স, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ক্যাবিনেট সেক্রেটারিয়েট, ডিরেক্টোরেট অফ সিগন্যাল ইনটেলিজেন্স ( জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত ও অসমে ভারপ্রাপ্ত) এবং কমিশনার অফ পুলিশ (দিল্লি)।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবার সাক্ষর করা এই নির্দেশে বলা হয়েছে কোনও সংস্থা বা ব্যক্তি যদি ১০ কেন্দ্রীয় এজেন্সিকে কম্পিউটারের তথ্য সরবরাহে অসহযোগিতা করে তবে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই নির্দেশের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার এমন ব্যবহার করছে, যাতে মনে হচ্ছে দেশের সব নাগরিকই অপরাধী।’ কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, এভাবে মুক্ত সমাজব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top