News Flash

  • Home
  • Uncategorized
  • সমবায় সমিতিতে মনোনয়ন সংগ্রহকে ঘিরে বিজেপি-কংগ্রেসে তুমুল সংঘর্ষ
Image

সমবায় সমিতিতে মনোনয়ন সংগ্রহকে ঘিরে বিজেপি-কংগ্রেসে তুমুল সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ সমবায় সমিতিতে মনোনয়ন সংগ্রহকে ঘিরে বিবাদের জেরে বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে৷ বুধবার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে৷ এই সংঘর্ষকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের তরফে থানার মামলা দায়ের করা হয়েছে৷ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷
এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমবায় সমিতির মনোনয়ন জমা নেওয়া হচ্ছিল৷ বিজেপি সমর্থকরা নির্দিষ্ট সময়ের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন৷ কিন্তু, দুপুর ২টার পর কংগ্রেস সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসতেই বিপত্তি দেখা দেয়৷ সমবায় সমিতির আধিকারিকরা কংগ্রেস সমর্থকদের মনোনয়নপত্র দিতে রাজি না হওয়ায় তখন সেখানে উত্তেজনা দেখা দেয়৷ কংগ্রেস সমর্থকরা মনোনয়নপত্রের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ খবর পেয়ে বিজেপি সমর্থকরা সেখানে ছুটে যান৷ তাতেই দুই গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্রকে ঘিরে বাক বিতন্ডা শুরু হয়৷ মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়৷ বিজেপি ও কংগ্রেস সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন৷ তাতে, দুইজন বিজেপি সমর্থক আহত হন৷ আহত অজয় কৃষ্ণ দেব এবং জয়গোবিন্দ পালকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
কংগ্রেস সমর্থকদের অভিযোগ, বেলা ১২টা থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহের চেষ্টা করলেও তাদের সুযোগ দেওয়া হয়নি৷ ফলে, সময় অতিক্রান্ত হওয়ার পর তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে যান৷ বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসলেও এলাকা জুড়ে টানটান উত্তেজনা; দেখা দেয়৷ পরিস্থিতি আবারও উত্তেজিত হতে পারে আশঙ্কায় পুলিশ কড়া নিরাপত্তা মোতায়েন করে৷ এই সংঘর্ষের ঘটনায় ধর্মনগর থানায় বিজেপি ও কংগ্রেস সমর্থকরা মামলা-পাল্টা মামলা করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top