News Flash

  • Home
  • Uncategorized
  • বুলন্দশহর হিংসা : সুমিতের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস যোগীর, ধৃত আরও ৫ জন অভিযুক্ত

বুলন্দশহর হিংসা : সুমিতের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস যোগীর, ধৃত আরও ৫ জন অভিযুক্ত

লখনউ, ১৯ ডিসেম্বর (হি.স.): চলতি মাসের ৩ তারিখ গো-হত্যা ঘিরে হওয়া হিংসার ঘটনায় উত্তাল হয়েছিল উত্তর প্রদেশের বুলন্দশহর| বিক্ষোভ-হিংসায় প্রাণ হারিয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং এবং সুমিত নামে একজন যুবক| ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ| অবশেষে বিক্ষোভ-হিংসায় মৃত সুমিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| বুধবার সকালে সুমিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সুমিতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘শহিদের সম্মান দেওয়া হোক সুমিতকে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি আমরা| পাশাপাশি সুবোধ কুমারের মতোই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করা হোক আমাদের| মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ন্যায়বিচার হবেই|’

এদিকে, বিক্ষোভ-হিংসার ঘটনার তদন্তে নেমে প্রায় দু’সপ্তাহ পর পুলিশ অফিসার খুনের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ| যদিও, এখনও পলাতক মূল অভিযুক্ত| অথচ গোপন জায়গা থেকে সহজেই ভিডিও পোস্ট করছে সে| অতুল শ্রীবাস্তব নামে একজন পুলিশ কর্তা জানিয়েছেন, বুলন্দশহর হিংসার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে| ধৃতদের মধ্যে ৩ জনের নাম হল, নাদিম, রৈইস এবং কালা| ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং ছুরি|

গত ৩ ডিসেম্বর বুলন্দশহরের স্যানা মকুমা এলাকায় মাহু গ্রাম সংলগ্ন জঙ্গলে কিছু গোরুর দেহাংশ মেলে| এরপরই গুজব রটে যায় গোরুগুলিকে হত্যা করা হয়েছে| ট্র্যাক্টরে করে সেই দেহাংশ এনে চিঙ্গারওয়াথি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু মানুষজন| পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন তাঁরা| বিক্ষোভকারীদের একাংশ বুলন্দশহর হাইওয়ে আটকে দেওয়ার চেষ্টা করলে আসরে নামে পুলিশ| ঘটনাস্থলে পৌঁছন এসডিএম অবিনাশকুমার মৌর্য্য| তারপরই হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ| প্রশাসনিক আধিকারিকদের ঘিরে ধরে ইট-পাথর ছোঁড়া হয়| জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী| তাঁদের মধ্যে ছিলেন স্টেশন হাউস অফিসার সুবোধ কুমার সিং| সেই সময় পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় সুমিত নামে এক যুবকের| এরপরই বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে ধরে পাথর মারতে শুরু করে| প্রাণে বাঁচতে পালিয়ে যান অন্যান্য পুলিশ কর্মীরা| পরে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top