News Flash

  • Home
  • Uncategorized
  • আন্ধেরির হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের
Image

আন্ধেরির হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও, প্রাণে বাঁচানো সম্ভব হল না আরও ৩ জনকে| পশ্চিম মুম্বইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯| রাতভর চিকিত্সা সত্ত্বেও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩ জন| মৃত ৩ জনের মধ্যে ৫ মাসের একটি শিশুও রয়েছে| বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট জানিয়েছেন, আন্ধেরির মারোল এলাকায় অবস্থিত ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ মাসের শিশু-সহ আরও ৩ জন| সবমিলিয়ে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ জন| কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ১৭৬ জনকে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে তিনজন দমকল কর্মী রয়েছেন| বিএমসি-র ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আহত ১৭৬ জনের মধ্যে ২৫ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|
সোমবার বিকেল চারটে নাগাদ পূর্ব আন্ধেরির মারোল এলাকায় অবস্থিত ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হাসপাতালে| আগুন আতঙ্কে ও প্রাণভয়ে হাসপাতাল ভবন থেকে লাফ দেন বেশ কয়েকজন রোগী| তাঁদের মধ্যেই ৯ জনের এখনও পর্যন্ত হয়েছে| এছাড়াও অনন্তপক্ষে ১৭৬ জন কমবেশি আহত হয়েছেন| দমকল সূত্রের খবর, ইএসআইসি হাসপাতালের নীচের তলায় সর্বপ্রথম আগুন লাগে| আগুন ধীরে ধীরে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে| বাঁচার তাগিদে দোতলা, তিনতলা থেকে নীচে ঝাঁপ দেন রোগীরা| অগ্নি নির্বাপণ ব্যবস্থার দেখভাল বা নজরদারির দায়িত্ব মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরশেন (এমএসডিসি)-এর| তাঁদের কোনও গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে| মুম্বইয়ের মেয়র ভি মহাদেবেশ্বর জানিয়েছেন, এমএসডিসি ঠিকঠাক আগাম পরিদর্শন করেছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে|
আন্ধেরির ইএসআইসি সরকারি হাসপাতালে ৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| বিয়োগান্তক এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| একইসঙ্গে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী| কিভাবে আগুন লাগল সরকারি হাসপাতালে, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top