News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে সরব কপিল সিব্বল
Image

রাফাল ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে সরব কপিল সিব্বল

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : রাফাল চুক্তিতে দুর্নীতি অভিযোগ তুলে ফের যৌথ সংসদীয় কমিটির দাবিতে সরব কংগ্রেস। শনিবার সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল দাবি করেছেন, রাফাল মামলায় আদালতে অসত্য কথা বলেছে কেন্দ্র।
এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, ‘রাফাল নিয়ে সুপ্রিম কোর্টে অসত্য তথ্য তুলে ধরার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে অ্যাটর্নি জেনারেলকে এর জবাবদিহি করতে হবে। আমরা প্রথম থেকেই স্পষ্ট ছিলাম রাফাল ইস্যুর সমাধানের জন্য উচিত জায়গা নয় সুপ্রিম কোর্ট। কারণে সমন পাঠানো, নথিগুলি যাচাই করা, এমনকি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা সুপ্রিম কোর্টে সম্ভব নয়। অথচ আমরা শুরু থেকেই প্রধানমন্ত্রীর জবাবদিহি চেয়ে পাঠিয়েছিলাম। রাফালের মত অতি স্পর্শকাতর বিষয় নিয়ে সংসদে সোচ্চার হবে কংগ্রেস। রাফাল নিয়ে আদালতে অসত্য তুলে ধরে ভুল পথে চালিত করার জন্য কেন্দ্রের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া।’
রাফাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর ভূমিক নিয়েও প্রশ্ন তোলেন কপিল সিব্বল। তিনি বলেন, রাফাল নিয়ে দেশ এবং আদালতকে ভুল তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর। রাফালে দুর্নীতির প্রকৃত তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গড়া দরকার। এই দাবি কংগ্রেস শুরু থেকেই করে আসছিল। বিজেপি সরকার এর বিরোধিতা করতে পারে। রাফাল তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করতে হবে। রাফাল নিয়ে সরকার যে জয়ের দাবি করছে তা ভ্রান্ত। রাফালের প্রযুক্তিগত দিক এবং দাম নিয়ে কোনও কিছুই খতিয়ে দেখেনি আদালত।
প্রসঙ্গত, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা লোকসভা সাংসদ মল্লিকার্জুন খারগে বলেন, রাফাল সংক্রান্ত যাবতীয় ক্যাগ রিপোর্ট সংসদ এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এমনই জানিয়েছে কেন্দ্র, যা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন। উল্লেখ্য, ৩৬টি রাফাল বিমান ক্রয় সংক্রান্ত চুক্তি নিয়ে তদন্তের যাবতীয় আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যে বিশেষ তদন্তকারী দল সিট গঠনের আর্জি জানানো হয়েছিল শুক্রবার তাও খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই চুক্তিতে ভারত সরকার কোনও সংস্থাকে বিশেষ সুবিধা পাইয়ে দিচ্ছে এমন কোনও তথ্যপ্রমাণ নেই।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top