News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া সর্বোচ্চ আদালতের কাজ নয় : সঞ্জয় রাউত
Image

রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া সর্বোচ্চ আদালতের কাজ নয় : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাফাল চুক্তি মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| সঞ্জয় রাউতের মতে, সুপ্রিম কোর্ট সঠিক কথাই বলেছে| মূল্য নির্ধারণ করা সুপ্রিম কোর্টের কাজ নয়| একই সঙ্গে রাম মন্দির প্রসঙ্গ টেনে এনে সঞ্জয় রাউত বলেছেন, রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়াও সর্বোচ্চ আদালতের কাজ নয়| রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক পিটিশন| শুক্রবার সেই সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘১২৬টির জায়গায় ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত| আমরা সরকারকে ১২৬টি বিমান কিনতে জোর করতে পারি না| যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়| গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও খামতি ছিল না| তাই এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই|’
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘সুপ্রিম কোর্ট ভুল কিছু বলেনি| মূল্য নির্ধারণ করা শীর্ষ আদালতের কাজ নয়|’ এদিন রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, ‘রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়াও সর্বোচ্চ আদালতের কাজ নয়| রাফাল চুক্তি ইসু্যর সমাধান হবে সংসদেই, সুপ্রিম কোর্টে নয়|’ প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যার জমি সংক্রান্ত মামলার শুনানি| পরবর্তী শুনানি কবে হবে, তা সুপ্রিম কোর্টই ঠিক করবে| অযোধ্যা মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top