News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপ হকির কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস-র মুখোমুখি ভারত
Image

বিশ্বকাপ হকির কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস-র মুখোমুখি ভারত

ভুবনেশ্বর, ১৩ ডিসেম্বর (হি.স.) : বিশ্বকাপ হকিতে ৪৩ বছর পর শেষ চারে ওঠার হাতছানি মনপ্রীতদের সামনে। দেশের মাটিতে ট্রফি খরা কাটাতে বদ্ধপরিকর ভারতীয় হকি দল। ১৯৭৫ সালে শেষবার বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছিল ভারত। চ্যাম্পিয়নও হয়েছিল। তারপর আর কখনও বিশ্বকাপ হকির সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় হকি দল। বৃহস্পতিবার বিশ্বকাপ হকির কোয়ার্টার-ফাইনালে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে হরমনপ্রীত, আকাশদীপ, মনপ্রীত, শ্রীজেশরা। গ্রুপ পর্বের ছন্দ শেষ আটের ম্যাচে ডাচদের বিরুদ্ধে ধরে রাখতে মরিয়া হরেন্দ্র সিংয়ের দল। কিন্তু পরিসংখ্যান ভারতের বিপক্ষে। বিশ্বকাপের মঞ্চে কখনও নেদারল্যান্ডসকে হারাতে পারেনি ভারত। ৬ বারের সাক্ষাতে পাঁচবারই হেরেছে , ড্র করেছে মাত্র একবার। চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাচদের বিরুদ্ধে ১-১ ড্র করে ভারত। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে দেশের মাটিতে ইতিহাস বদলাতে মরিয়া টিম ইন্ডিয়া। ডাচদের বিরুদ্ধেও আক্রমনাত্মক মনোভাবের কোনও বদল আনছে না হরেন্দ্র সিংয়ের দল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top