News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের শেষ শুরু হয়ে গিয়েছে : ক্যাপ্টেন অমরেন্দ্র সিং
Image

নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের শেষ শুরু হয়ে গিয়েছে : ক্যাপ্টেন অমরেন্দ্র সিং

চণ্ডীগড়, ১১ ডিসেম্বর (হি.স.) : হিন্দিবলয়ের তিন রাজ্যের নির্বাচনে ছত্তিশগড় এবং রাজস্থানে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশে জোর টক্কর হলেও এগিয়ে কংগ্রেস। এমন পরিস্থিতিতে বিজেপির এই ভরাডুবিকে কটাক্ষ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের শেষের শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং জানিয়েছেন, ফলাফল থেকে স্পষ্ট হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী সরকারের ধ্বংসাত্মক এবং উন্নয়ন বিরোধী নীতিতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে দেশবাসী। সবাই এখন ইতিবাচক পরিবর্তনের পক্ষে। এই জয়ের জন্য ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, দলের সভাপতি রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রাহুল গান্ধীর অনুপ্রাণিত নেতৃত্বে দল ঘুড়ে দাঁড়িয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ফলাফলের পর জানিয়েছেন, ফলাফল থেকে স্পষ্ট দেশবাসী কি চাইছে। রাহুল গান্ধীর যৌবনদৃপ্ত নেতৃত্বে পরিবর্তন ভারতে এসেছে। উন্নয়নের গতিতে দেশ এবার এগিয়ে চলেছে। মোদী সরকার দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে। পাঁচ বছর আগে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণ হয়নি।

প্রসঙ্গত, ৯০টি আসনের মধ্যে ছত্তিশগড়ে ৬৫টিতে এগিয়ে কংগ্রেস, বিজেপি ১৬ টিতে| মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১১৩টি এগিয়ে কংগ্রেস, বিজেপি ১০৯টি আসনে এগিয়ে। ১৯৯টি আসনের রাজস্থানে ১০১টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি ৭৩টি আসনে এগিয়ে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top