News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই গুরুতর আহত পাঁচ
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই গুরুতর আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর/ তেলিয়ামুড়া/ চড়িলাম, ১০ ডিসেম্বর৷৷ লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারালেন এক ব্যক্তি৷ নিহত ব্যক্তিকে নির্মল সান্ডু জৈন বলে শনাক্ত করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ধর্মনগর অফিসটিলা এলাকায়৷ জানা গেছে, সোমবার সকালের ধর্মনগর অফিসটিলায় দ্রুতগামী একটি ট্রাক নির্মল সান্ডু জৈনকে ধাক্কা মারে৷ ট্রাকের ধাক্কার সাথে সাথে মাটিতে পড়ে যান তিনি৷ গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেঝন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ পুলিশ মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছেন৷ এদিকে ট্রাকের চালক পলাতক বলে জানা গেছে৷ ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
ডাল বোঝাই একটি ট্রাক৷ দুর্ঘটনায় আহত হয়েছন ট্রাক চালক খোকন দে এবং সহ চালক৷ রবিবার রাতে বড়মুড়ায় বনকুমারী এলাকায় এই দুর্ঘটনায় জানা বর্তমানে দুজনেরই শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে৷ বড়মুড়ার বনকুমারী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল ডাল বোঝাই একটি ট্রাক৷ রবিবার গভীর রাতে গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে এই দুর্ঘটনা ঘটে৷ আহত ট্রাক চালক এবং সহ চালককে ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ বর্তমানে আহত চালক এবং সহ চালকের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে৷ আহত চালকের বাড়ি কোণাবন এলাকায়৷
ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার রাতে এনএল০১কে৬৫৩৫ নম্বরের ট্রাকটি বড়মুড়ার বনকুমারী এলাকায় রাস্তার পাশে উল্টে যায়৷ প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল৷ যার দরুণ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হয়েছেন৷ এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌছিয়ে দেয়৷ এদিকে, সোমবার বিকালে ফের যান সন্ত্রাসের বলি এক তরতাজা যুবক৷ আহত হয়েছেন তিনজন৷ বিশ্রামগঞ্জস্থিত ডনবস্কো সুকলের সন্নিকটে জাতীয় সড়কের উপর টিআর০১এফ ০৪৯১ নম্বরের অল্টু এবং টিআর০১ জে ১৯১২ নম্বরের লরির মুখোঙ্গমুখি সংঘর্ষে ধুমড়ে মুচড়ে যায় বিশ্রামগঞ্জ মুখী অল্টু৷ লরির যদিও বেশি কিছু হয়নি৷ অল্টুতে থাকা চারজনের মধ্যে চালক কিশোর দেবনাথ (৩৪) জিবি নেওয়ার পথে প্রাণ হারায়৷ চালকের ভাই মিঠুন দেবনাথ গুগরুতর জখম হয়৷ তাদের বাড়ি বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায়৷ আর অন্য দুজন বহির্রাজ্যের বিহারের৷ তাদের নাম করন যাদব এবং প্রণব যাদব৷ পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশ্রামগঞ্জস্থিত ফায়ার স্টেশনের কর্মীরাও যথা সময়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহলী দেববর্মা তাদের অবস্থা সংকটজনক দেখে জিবিতে রেফার করে দেয়৷ রাস্টায় অল্টো চালক তথা কিশোরের প্রাণ চলে যায়৷ ঘটনাস্থল থেকে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে চালককে গাড়ি থেকে বের করতে৷ ধুমরে মুচড়ে গাড়িতে আটকে পড়ে চালক৷ গাড়ি দুটো উদ্ধার করে থানায় আনা হয়েছ৷ একটি দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top