News Flash

  • Home
  • Uncategorized
  • কমিশনের নয়া নির্দেশিকায় দেরি হতে পারে পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণায়
Image

কমিশনের নয়া নির্দেশিকায় দেরি হতে পারে পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণায়

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : আগামীকাল মঙ্গলবার সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের একটি নির্দেশিকায় বলা হয়েছে, ফল প্রকাশের ক্ষেত্রে অন্যান্য বারের তুলেনায় এবার কিছু পরিবির্তন লক্ষ্য করা যেতে পারে।
রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মণিপুরে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে একটি নির্দেশিকায় জানিয়েছে, প্রতি রাউন্ড গণনার পর ফলাফলের একটি সার্টিফিকেট দিতে হবে প্রার্থীদের। ওই সার্টিফিকেটের কপি দিতে হবে মিডিয়া ও দলের এজেন্টদেরও। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতি রাউন্ড গণনার শেষে রিটার্নিং অফিসারের সাক্ষর সহ সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, গণনার ওই ফলাফল গণনাকেন্দ্রের বাইরের বোর্ডে লিখে দিতে হবে। ঘোষণাও করতে হবে লাউড স্পিকারেও। ফলে সম্পূর্ণ ফল প্রকাশ করতে দেরি হতে পারে।
কংগ্রেসের একটি আবেদনের জেরেই নাকি এমন নির্দেশিকা, বলে মনে করা হচ্ছে। সেখানে বলা হয়, প্রতিটি রাউন্ডের শেষে গণনার ফল লিখিত সার্টিফিকেট আকারে দিতে হবে। এতে গণনার সময়ে বিভিন্ন রকম গোঁজামিল দেওয়া বন্ধ হবে। প্রসঙ্গত, ওই ধরনের পদক্ষেপে ফলপ্রকাশে স্বচ্ছতা এলেও চূড়ান্ত ফলপ্রকাশে যথেষ্ট দেরি হবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ একসময় মনে করা হত, দুপুর একটার মধ্যে সম্পূর্ণ ফলাফল সামনে এসে যাবে কিন্তু কমিশনের নির্দেশিকার কারণ তাতে বিলম্বই হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top