News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা
Image

কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাষ্ট্রীয় লোকসমতা পার্টি (আরএলএসপি) -র নেতা উপেন্দ্র কুশওয়াহা। বিহারের বিশেষ আর্থিক মর্যাদার দাবি পূরণ না হওয়া সহ একাধিক কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।
সোমবার দুপুর ২টো নাগাদ সাংবাদিক সম্মেলনে আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়ানা জানিয়েছেন, বিহারবাসীদের যে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন নরেন্দ্র মোদী। সেইসব প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন তিনি। জাতীয় জনগণনা হয়নি। ফলে কেন্দ্রীয় প্রকল্প থেকে দেশের কতজন মানুষ সুবিধা পেয়েছে তার কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি। অনগ্রসর শ্রেণীর কোনও উন্নয়ন হয়নি। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কোনও উন্নয়ন হয়নি বিহারে।
লোকসভায় আরএলএসপির রয়েছে তিনজন সাংসদ।
প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দীর্ঘদিন ধরে বিহারে আসন সমঝোতা নিয়ে বিজেপিকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিলেন তিনি। উপেন্দ্র কুশওয়াহা জানিয়েছিলেন, সম্মানজনক আসন পেলেই জোট বজায় রাখা সম্ভব। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোকসমতা পার্টি এবং লোকজন শক্তি পার্টির সঙ্গে জোট করে নির্বাচনে গিয়েছিল বিজেপি। রাজনৈতিক সমীকরণ বদলাতে থাকে যখন আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দিয়ে ফের এনডিএ-তে যোগ দেন জেডিইউ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top