News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তি : আবারও পাঁচ দিনের সিবিআই হেফাজতে ক্রিশ্চিয়ান মিশেল
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তি : আবারও পাঁচ দিনের সিবিআই হেফাজতে ক্রিশ্চিয়ান মিশেল

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে আবারও পাঁচ দিনের সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) হেফাজতে পাঠাল বিশেষ সিবিআই আদালত| এর আগে গত ৱুধবার ক্রিশ্চিয়ানকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছিল| পাঁচ দিনের হেফাজতের মেয়াদ সমাপ্ত হলে সোমবার পুনরায় বিশেষ সিবিআই আদালতে তোলা হয় ক্রিশ্চিয়ানকে| এদিন সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়, তদন্তে সহযোগিতা করছেন না ক্রিশ্চিয়ান| কপার চুক্তির মধ্যস্থতাকারীকে ৯ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই| কিন্তু, ৯ দিনের পরিবর্তে ৫ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত|
অগাস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে হাতে পেতে বিশেষভাবে তত্পরতা দেখিয়েছিল সিবিআই এবং ইডি| অবশেষে তাঁকে ভারতের হাতে তুলে দেয় দুবাই প্রশাসন| গত মঙ্গলবার ভারতে আনা হয় ক্রিশ্চিয়ানকে| এই নিয়ে পরপর দু’বার সিবিআই হেফাজতে পাঠানো হল মিশেলকে| সূত্রের খবর, ক্রিশ্চিয়ানকে এই মামলায় অভিযুক্ত বাকিদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top