News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত শীতকালীন অধিবেশন, মঙ্গলবার সর্ব-দলীয় বৈঠক
Image

১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত শীতকালীন অধিবেশন, মঙ্গলবার সর্ব-দলীয় বৈঠক

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে এবার প্রায় একমাস পিছিয়ে গিয়েছে সংসদের শীতকালীন অধিবেশন| সাধারণত, নভেম্বর মাসেই শীতকালীন অধিবেশন বসে| কিন্তু, এবার ১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন| শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনই, ১১ ডিসেম্বর সর্ব-দলীয় বৈঠকের ডাক দিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন| ১১ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ সর্ব-দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে| সর্বদলীয় বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা| গত নভেম্বর মাসে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানানো হয়, এবার ১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন| পাঁচ রাজ্যে (ছত্তিশগড়, মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানা) বিধানসভা নির্বাচনের কারণেই এবার শীতকালীন অধিবেশন পিছিয়ে ডিসেম্বর করা হয়েছে| মঙ্গলবারই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top