নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে এবার প্রায় একমাস পিছিয়ে গিয়েছে সংসদের শীতকালীন অধিবেশন| সাধারণত, নভেম্বর মাসেই শীতকালীন অধিবেশন বসে| কিন্তু, এবার ১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন|
শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনই, ১১ ডিসেম্বর সর্ব-দলীয় বৈঠকের ডাক দিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন| ১১ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ সর্ব-দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে| সর্বদলীয় বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা| গত নভেম্বর মাসে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানানো হয়, এবার ১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন| পাঁচ রাজ্যে (ছত্তিশগড়, মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানা) বিধানসভা নির্বাচনের কারণেই এবার শীতকালীন অধিবেশন পিছিয়ে ডিসেম্বর করা হয়েছে| মঙ্গলবারই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।

১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত শীতকালীন অধিবেশন, মঙ্গলবার সর্ব-দলীয় বৈঠক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















