News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি : শিবরাজ সিং চৌহান

মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি : শিবরাজ সিং চৌহান

ভোপাল, ৯ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি কংগ্রেসের নিন্দায় মুখর হয়ে তিনি বলেন, হতাশায় ভুগছে কংগ্রেস। সেই কারণেই ভিত্তিহীন কথাবার্তা বলছে। এমনকি ভোটগণনার দিনও বাধা সৃষ্টি করতে পারে।

এদিন শিবরাজ সিং চৌহান বলেন, মধ্যপ্রদেশে বিজেপি সরকার গড়তে চলেছে। হতাশায় ভুগছে কংগ্রেস। সেই কারণেই ভিত্তিহীন দাবি করে চলেছে। প্রথমে ইভিএম যন্ত্রে সন্দেহে নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। এমনকি নির্বাচন কমিশনের প্রতিও তারা সন্দেহ প্রকাশ করেছিল। ভোটগণনার সময়ও বাধা তৈরি করতে পারে কংগ্রেস। বিষয়টি নিয়ে রাজ্যের সমস্ত জেলার নেতাদের সঙ্গে আলোচনা করেছে বিজেপির রাজ্য সভাপতি রাকেশ সিং। দলীয় কর্মীদের সতর্ক ও শান্তিপূর্ণ ভাবে আচরণ করতে বলা হয়েছে। ভোটগণনার সময়ে কংগ্রেসের প্রতিটি পদক্ষেপের উপর আমাদের নজর থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ভোটগ্রহণ হয় মধ্যপ্রদেশে। ভোটগণনা হবে ১১ ডিসেম্বর। শনিবার শিবরাজ সিং চৌহান বলেছিলেন, ২০১৩ সালের বিধানসভার তুলনা এবার বেশি আসন পেতে চলেছে বিজেপি। জনগণ আমাদের পাশে রয়েছে। এবার ৪০ লক্ষ নতুন ভোটার ভোট দিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top