News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যান্সার আক্রান্ত রোগীরা ব্যয়বহুল রোবটিক সার্জারির সুযোগ পাবেন
Image

ক্যান্সার আক্রান্ত রোগীরা ব্যয়বহুল রোবটিক সার্জারির সুযোগ পাবেন

৷৷ সন্দীপ বিশ্বাস ৷৷ বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর৷৷ ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল৷ রোবটিক সার্জারি তো গরীব ও মধ্যবিত্তের নাগালের বাইরে৷ কিন্তু আয়ুষ্মান ভারত স্কিমের অন্তর্গত রোগীরাও এখন এই ব্যয়বহুল চিকিৎসার সুযোগ পাবেন৷ ব্যাঙ্গালুরুস্থিথ কিডওয়াই ইনস্টিটিউট অফ অস্কোলজির অধিকর্তা ডাঃ সি রামাচন্দ্রের কথায়, এই স্কিমের সাহায্যে অত্যাধুনিক প্রযুক্তির রোবটিক সুয়োগ নিতে পারবেন আর্থিক দিক দিয়ে দুর্বল রোগীরাও৷
ডাঃ রামচন্দ্রের বক্তব্য, ক্যান্সারের চিকিৎসায় রোবটিক সার্জারি বিজ্ঞানের বিরাট দান৷ এই চিকিৎসায় খুবই সহজে এবং অত্যন্ত নিখঁুতভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর অস্ত্রোপচার সম্ভব৷ শুধু তাই নয়, জটিল অস্ত্রোপচারও হচ্ছে সফলতার সাথে৷ তাঁর কথা, এই হাসপাতালে এখন পর্যন্ত রোবটিক সার্জারির মাধ্যমে ৪০০ ক্যান্সার রোগীর অস্ত্রপচার করা হয়েছে৷ তার মধ্যে ৩৯৮টি অস্ত্রোপচার বিনামূল্যে করেচে এই হাসপাতাল৷
ডাঃ রামাচন্দ্রের বক্তব্য, রোবটিক সার্জারি ভীষণ ব্যয়বহুল৷ বেসরাকারী হাসপাতালে এই চিকিৎসায় ৫ থেকে ১০ লক্ষ টাকা খরচ হয়৷ ফলে, গরীব ও মধ্যবিত্তের পক্ষে এই চিকিৎসার সুযোগ নেওয়া এক প্রকার অসম্ভব৷ কিন্তু, আয়ুষ্মান ভারত স্কিমের সাহায্যে এই ব্যয়বহুল চিকিৎসারও সুযোগ নিতে পারবেন রোগীরা৷
বেঙ্গালুরু সফররত ত্রিপুরার সাংবাদিকদের ডাঃ রামচন্দ্র আরো জানান, পূর্বোত্তরের প্রচুর ক্যান্সার আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন৷ শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও রোগীরা এই হাসপাতালে চিকিৎসা করান৷ বর্হিরাজ্যের রোগীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে৷ ডাঃ রামচন্দ্রের কথায়, ৫০০ রোগী ও ১ জন করে সহযোগীর বিনামূল্যে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এই হাসপাতালে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top