News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে রেকর্ড ঠাণ্ডা, মরসুমের শীতলতম রাত গ্রীষ্মকালীন রাজধানীতে
Image

শ্রীনগরে রেকর্ড ঠাণ্ডা, মরসুমের শীতলতম রাত গ্রীষ্মকালীন রাজধানীতে

শ্রীনগর, ৭ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ, পাশাপাশি দিন দিন বাড়ছে ঠাণ্ডার কামড়| হাড় কনকনে ঠাণ্ডায় কাঁপছে লেহ, কার্গিল এবং শ্রীনগর শহর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| বৃহস্পতিবার রাতে মরসুমের শীতলতম রাত উপভোগ করলেন গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের মানুষজন| বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে| পাশাপাশি শীতে কাঁপছে লাদাখ রিজিওনের লেহ এবং কার্গিল| সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে|
আবহাওয়ার দফতরের অধিকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস| পাশাপাশি ৬ ডিসেম্বর রাতে বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.০ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াস| হাড় কনকনে ঠাণ্ডায় এই মুহূর্তে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ভূস্বর্গের মানুষজনের|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top