News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি জাতপাতের নামে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, দাবি মায়াবতীর
Image

বিজেপি জাতপাতের নামে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, দাবি মায়াবতীর

লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.) : সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের ৬৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে বিজেপি নিন্দায় মুখর হলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সুপ্রিমো মায়াবতী। ভারতীয় জনতা পার্টি প্রথমে জাতপাতের নামে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আর এখন দেবী-দেবতাদের মধ্যেও বিভাজন তৈরি করছে বলে জানিয়েছেন তিনি।
এদিন ভারতীয় সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরের ৬৩ তম প্রয়াণ বার্ষিকীকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মায়াবতী বলেন, বাবা সাহেব সাম্য সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিল। তিনি ‘এক ভোট, এক মূল্যবোধ’ সার্থক করতে চেয়েছিলেন। কিন্তু সংবিধান সফল ভাবে কার্যকর করতে ব্যর্থ হয়েছে বিজেপি। কৃষকদের বেহাল দশার কথা তুলে ধরে মায়াবতী বলেন, বিজেপি সরকারের পুলিশের আচরণের উপর ক্ষুব্ধ রাজ্যের কৃষকেরা। ‘ফসল বীমা যোজনা’-র সুফল কেবল মাত্র কয়েকজন পাচ্ছে। প্রকৃত কৃষকরা যাদের এই যোজনা প্রয়োজন তারা ব্রাত্য। একমাত্র বসপার নীতি এবং আদর্শের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়ন প্রয়োজন। সর্বজন হিতায়, সর্বজন সুখায় নীতি দিয়েই তা কার্যকর করতে হবে। স্বাধীনতার ৭১ বছর পরও কোটি কোটি গরিব মানুষ, শ্রমিক, কৃষক, দলিত, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু, উঁচু জাতের গরিবেরা হাতাশার মধ্যে ভুগছে। কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছে তারা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top