News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯-এর লোকসভা নির্বাচন লড়বেন না উমা ভারতী
Image

২০১৯-এর লোকসভা নির্বাচন লড়বেন না উমা ভারতী

ভোপাল, ৪ ডিসেম্বর (হি.স.) : আগামী লোকসভা নির্বাচনে লড়বেন না বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী। এখন থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং গঙ্গার স্বচ্ছতার জন্য আরও বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন তিনি।
২০১৯-এর লোকসভা নির্বাচন না লড়লেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। আগামী বছর জানুয়ারিতে মকর সংক্রান্তি থেকে গঙ্গা যাত্রা শুরু করবেন তিনি। প্রায় ২৫০০ কিলোমিটার পায়ে হেটে এই যাত্রা শুরু করবেন। এই প্রসঙ্গে উমা ভারতী বলেন, ক্ষমতা থেকে অব্যাহতি নিয়েই গঙ্গার সাধনায় রত হব। কিন্তু নির্বাচনী প্রচারে আমি থাকব। ভোটে লড়ব না তাই বলে রাজনীতির থেকে অবসর নিচ্ছি না। রাজনীতি ছাড়তে কেউ আমায় বাধ্য করতে পারেন না। কিন্তু পরবর্তী দেড় বছর সময় আমি গঙ্গাকে দিতে চাই। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন যে আগামী লোকসভা নির্বাচন লড়বেন না।
চলতি বছর ফেব্রুয়ারিতে উমা ভারতী ভোপালে জানিয়েছিলেন, হাঁটু ব্যাথাতে তিনি কাবু হয়ে পড়েছি। আমার বিশ্রমের প্রয়োজন। আগামী তিন বছর পর আর নির্বাচন লড়ব না। প্রসঙ্গত, নয়ের দশকে রামজন্ম ভূমি আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন উমা ভারতী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top