News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ মুম্বইয়ের বহুতলে আগুন, নিহত বছর ৭০-র এক বৃদ্ধা
Image

দক্ষিণ মুম্বইয়ের বহুতলে আগুন, নিহত বছর ৭০-র এক বৃদ্ধা

মুম্বই, ২ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন। রবিবার ভোরে এই অগ্নিকাণ্ডে বছর ৭০-এর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৯।

এদিন ভোর ৩টে নাগাদ দক্ষিণ মুম্বইয়ের কেশবরাও খাদে মার্গের ১৮ তলা সম্রাট অশোক নামের আবাসনে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধার কাজ। দমকলের তরফে জানানো হয়েছে তিনতলায় শর্টসার্কিট থেকে আগুন লাগে। দেখতে দেখতে তা ছড়িয়ে যায় গোটা বহুতলে। আগুনের জেরে বহুতলে আটকে পড়ে ৯৬জন আবাসিক। দমকলের তত্বাবধানে শুরু হয় উদ্ধার কাজ। একে একে আবাসাকিদের উদ্ধার করা হয়। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক শুশ্রূষার পর ৭৭ জনকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন রয়েছে ১৯ জন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন বছর ৭০-এর লক্ষ্মীবাঈ কোলি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হয় দলকল। গোটা ঘটনায় চাঞ্চল্যের শুরু হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top