News Flash

  • Home
  • Uncategorized
  • ইংলিশ প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যাহত রেখে বৌর্নমাউথকেও হারাল ম্যান সিটি
Image

ইংলিশ প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যাহত রেখে বৌর্নমাউথকেও হারাল ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার, ২ ডিসেম্বর (হি.স.) : ইংলিশ প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যাহত রেখে এবার ঘরের মাঠে বৌর্নমাউথকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। বার্নলে,টটেনহ্যাম, ফুলহ্যাম, সাউদাম্পটন, ম্যান ইউ, ওয়েস্ট হ্যামের পর শনিবার রাতে ম্যান সিটির ধারাবাহিক জয়ের শিকার হল বৌর্নমাউথ। ঘরের মাঠে ৩-১গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে লিগের শীর্ষে নিজেদের জায়গাকে মজবুত করল গুয়ার্দিয়োলার ছেলেরা।

অ্যাওয়ে ম্যাচে এদিন প্রথমার্ধে ম্যান সিটিকে জোর টক্কর দেয় বৌর্নমাউথ। ১৬ মিনিটে লেরয় সেনের উদ্দেশ্যে বাড়ানো লং বল বিপক্ষ গোলকিপারবিগোভিচ প্রতিহত করলে ফিরতি বল দূরপাল্লার শটে জালে জড়িয়ে দেন বার্নার্দো সিলভা। প্রথম গোলের পরও বৌর্নমাউথ রক্ষণে আক্রমণের ঝড় আছড়েপড়তে থাকলেও আর গোল তুলে নিতে পারেনি সিটি। বরং প্রথমার্ধের শেষদিকে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে নিতে থাকে বৌর্নমাউথ। সেই সুযোগেরফসল তুলে ৪৪ মিনিটে বক্সের মধ্যে উইলসনের দুরন্ত হেডারে ম্যাচে সমতায় ফিরে আসে তারা। বিরতির পর ৫৩ মিনিটে বক্সের মধ্যে একক দক্ষতায় রহিমস্টার্লিংয়ের দুরন্ত প্রয়াস পোস্টে লেগে প্রতিহত হয়। যদিও এরপর স্কোরশিটে নাম তুলতে মাত্র চার মিনিট সময় নেন এই ইংরেজ স্ট্রাইকার। ৫৭ মিনিটেদানিলোর শট বৌর্নমাউথ গোলরক্ষক পুনরায় রুখে দিলে জটলার মধ্যে থেকে ফিরতি বল তিনকাঠিতে রাখেন স্টার্লিং। ম্যান সিটি দ্বিতীয় গোল তুলেনেওয়ার পর দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান মজবুত হল গুয়ার্দিয়োলারছেলেদের। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবমস্থানে বৌর্নমাউথ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top