News Flash

  • Home
  • Uncategorized
  • শর্তসাপেক্ষে রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি কৃষকদের : দিল্লি পুলিশ
Image

শর্তসাপেক্ষে রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি কৃষকদের : দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): কৃষকদের গন্তব্য পার্লামেন্ট স্ট্রিট| তবে, শর্তসাপেক্ষে তাঁদের রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি দিল দিল্লি পুলিশ| কৃষকদের মিছিল প্রসঙ্গে নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার মধুর বর্মা জানিয়েছেন, ‘কৃষকদের নেতাদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে দিল্লি পুলিশের| শর্তসাপেক্ষে তাঁদের রামলীলা ময়দান থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে| আমাদের বিশ্বাস, শর্ত তাঁরা মানবেন|’ ডেপুটি পুলিশ কমিশনার মধুর বর্মা আরও জানিয়েছেন, ‘সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| অনন্তপক্ষে ৮,০০০ কৃষক রামলীলা ময়দানে পৌঁছেছেন| পার্লামেন্ট স্ট্রিটে মিছিল শেষ করবেন কৃষকরা|’
প্রতিশ্রুতি মিলেছিল ভুরিভুরি| কিন্তু, দাবিদাওয়া পূরণ হয়নি এখনও| আর তাই ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা| ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম-সহ একগুচ্ছ দাবি নিয়ে ফের রাজধানীতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে এসেছেন কৃষকরা| মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিতেই আবারও দিল্লিতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা| সবথেকে বেশি সংখ্যায় কৃষকরা এসেছেন মহারাষ্ট্র থেকে| বৃহস্পতিবার সন্ধ্যায় রামলীলা ময়দানে বিরাট সভার আয়োজন করা হয়| রাতে রামলীলা ময়দানেই কাটিয়েছেন কৃষকরা| শুক্রবার সকালেই শুরু হয়ে গিয়েছে কৃষকদের ‘কিষাণ মুক্তি মোর্চা’| এদিন সকালেই প্রতিটি কৃষক সংগঠনের সদস্যরা রামলীলা ময়দানের প্রধান গেটের সামনে জড়ো হন| শ্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে| বেশ কয়েকজন কৃষকের হাতে আবার নরকঙ্কালও দেখতে পাওয়া যায়| যে সমস্ত কৃষকরা দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তাঁদের নরকঙ্কাল নিয়ে মিছিলে যোগ দিয়েছেন কৃষকরা|
রাম রামলীলা ময়দান থেকে সরাসরি সংসদ ভবনের উদ্দেশে রওনা হচ্ছেন কৃষকরা| কৃষকদের মিছিলকে ঘিরে রাজধানীতে এদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে| জয়েন্ট সিপি (ট্র্যাফিক) জানিয়েছেন, ট্র্যাফিক রুট নিয়ে প্রতি মুহূর্তে ফেসবুক এবং টুইটারে আপডেট দেওয়া হয়েছে| যাত্রীদের আপডেট থাকতে অনুরোধ করা হয়েছে| যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কমপক্ষে ১,০০০ ট্র্যাফিক কর্মী মোতায়েন করা হয়েছে| রাজধানীর ৱুকে এত বড় কৃষক আন্দোলন এর আগে কখনও হয়নি| এবার কৃষকদের দাবি, কৃষকদের ঋণ মকুব এবং ফসলের ন্যায্য দাম নিয়ে তিন সপ্তাহের বিশেষ অধিবেশন বসুক| গড়ে তোলা হোক জাতীয় কৃষি ঋণ মকুব কমিশন| কৃষকদের মিছিলকে ঘিরে যাতে কোনওররম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top