News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলেন পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয় : বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Image

সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলেন পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয় : বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.) : সন্ত্রাস প্রসঙ্গে ফের পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কর্তারপুর করিডর খুলে দেওয়া মানে এই নয় পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনার টেবিলে বসতে হবে। কারণ সন্ত্রাস ও আলোচনা দুইটো এক সঙ্গে চলতে পারে না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন আসন্ন সার্ক সম্মেলনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার নির্বাচনী প্রচারে তেলেঙ্গানা সফররত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, পাকিস্তান যতক্ষণ সন্ত্রাসবাদে মদত দিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনও প্রকার আলোচনা করার সম্ভাবনা নেই। কর্তারপুর করিডর খোলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সন্ত্রাস ও আলোচনা দুইটো একসঙ্গে চলতে পারে না।

পাকিস্তানের সঙ্গে আলোচনা টেবিলের বসার উদ্যোগের যে তিনি এর আগে নিয়েছিলেন তা মনে করিয়ে দিয়ে এদিন বিদেশমন্ত্রী বলেন, আমি নিজে পাকিস্তানে গিয়ে আলোচনার প্রক্রিয়া শুরু করার জন্য তৎপর হয়েছিলাম। কিন্তু তার ফল হল উরি ও পাঠানকোটে জঙ্গি হামলা। যতক্ষণ পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসকে মদত দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনও আলোচনায় বসবে না ভারত। পাশাপাশি এতদিন পর্যন্ত কর্তারপুর না খোলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন বিদেশমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, শিখ ধর্মাবলম্বীদের জন্য কর্তারপুর খুলে দেওয়ার বিষয়ে একাধিকবার পাকিস্তানকে বলা হয়েছিল। এতদিন পরে অবশেষে পাকিস্তান এই প্রসঙ্গে ইতিবাচক সাড়া দিয়েছে।

সার্ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের তরফ থেকে আমন্ত্রণ করার বিষয়ে বলতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, এই আমন্ত্রের সাড়া আমরা দেব না। পাকিস্তান সন্ত্রাস মদত দেওয়ার বন্ধ না করা পর্যন্ত কোনও আলোচনা নয়। এই সম্মেলনে আমরা যোগ দেব না। উল্লেখনীয়, এদিন পাকিস্তানের তরফে কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top