News Flash

  • Home
  • Uncategorized
  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি সরকার গঠিত হয়, মুফতির টুইটের প্রেক্ষিতে প্রশ্ন রাজ্যপালের
Image

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি সরকার গঠিত হয়, মুফতির টুইটের প্রেক্ষিতে প্রশ্ন রাজ্যপালের

জম্মু, ২২ নভেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডার মধ্যেই রাজনৈতিক উত্তাপ অব্যাহত জম্মু ও কাশ্মীরে| বিধানসভা ভেঙে দেওয়ার পরও নিজ সিদ্ধান্তে অনড় রাজ্যপাল সত্যপাল মালিক| জম্মু ও কাশ্মীরে বিজেপিকে রুখতে আপাতত একমঞ্চে কংগ্রেস-পিডিপি-ন্যাশনাল কনফারেন্স| কিন্তু, কংগ্রেস-পিডিপি-ন্যাশনাল কনফারেন্স-এর হাত মেলানো বাজিমাত করার আগেই বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক| বিধানসভা ভেঙে দেওয়ার পরও নিজ সিদ্ধান্তে অনড় রাজ্যপাল| বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার প্রথম দিন থেকেই বলে আসছি, আমি কোনও সরকারের পক্ষপাতি নই| আমি চাই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং নির্বাচিত সরকার রাজ্যে ক্ষমতায় আসুক|’ রাজ্যপালের দাবি, ‘বিগত ১৫ দিন ধরে আমার কাছে ঘোড়া কেনাবেঁচার অভিযোগ আসছে| হুমকিও দেওয়া হচ্ছে বিধায়কদের| মেহৱুবাজী নিজেই অভিযোগ করেছেন তাঁর দলের বিধায়কদেরও হুমকি দেওয়া হচ্ছে| অন্যান্য দলের তরফে জানানো হচ্ছে, টাকা বিতরণের পরিকল্পনা চলছে| এমনটা আমি কখনই হতে দিতে পারি না|’
মঙ্গলবার গোটা দিনের নাটকে মূল্য আলোচ্য বিষয় ছিল জম্মুতে রাজভবনের ফ্যাক্স মেশিন| মঙ্গলবার সন্ধ্যার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সরকার গঠনের চিঠি টুইটারে পোস্ট করে লেখেন, ‘চিঠিটা রাজভবনে পাঠানোর চেষ্টা করছি| অদ্ভূতভাবে ফ্যাক্স মেশিন কাজ করছে না| রাজ্যপালের সঙ্গেও ফোনেও যোগাযোগ করার চেষ্টা করছি|’ মেহবুবার ফ্যাক্স পাঠানো প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, ‘ফ্যাক্স কোনও ইস্যুই নয়| বুধবার ঈদ ছিল, উভয়েই মুসলিম সম্প্রদায়ের| তাঁরা ভালোভাবেই জানেন, ওই দিন ছুটি থাকে| এমনকি আমার রাঁধুনিও ছুটিতে ছিলেন| ফ্যাক্স পেলেও আমার সিদ্ধান্ত একই থাকত|’ মেহৱুবার টুইটের প্রেক্ষিতে রাজ্যপাল আরও বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি সরকার গঠিত হয়? আমি টুইট করিও না, টুইট দেখিও না| বুধবার খুবই পবিত্র দিন ছিল, তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি| নির্বাচন কখন হবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে|’ আচমকা জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়ার প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)| পিডিপি-র হুঁশিয়ারির প্রেক্ষিতে রাজ্যপাল জানিয়েছেন, ‘তাঁরা আদালতের দ্বারস্থ কেন হবেন? বিগত পাঁচ মাস ধরে তাঁরা তো এমনটাই চাইছেন| আমি চাই তাঁরা আদালতের দ্বারস্থ হোক, এটা তাঁদের অধিকার|’
এদিকে, জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ| দিনভর রাজনৈতিক নাটকের শেষে, বুধবার আচমকাই জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক, এ প্রসঙ্গে বৃহস্পতিবার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই| তিনি খুবই ভালো মানুষ| কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ হল এই যে, বিধানসভা যদি ভাঙতেই হয় তবে পিডিপি-র উপর থেকে সমর্থন তুলে নেওয়ার ৪-৫ মাসের মধ্যেই বিধানসভা ভেঙে ফেলতে পারতেন তাঁরা|’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবি আজাদ আরও বলেছেন, ‘বিগত ৪-৫ মাস ধরে বিজেপি তাঁদের নিজস্ব সরকার গড়তে চেয়েছিল, কিন্তু তাঁদের সংখ্যাগরিষ্ঠতা নেই| যখন তাঁরা দেখল জম্মু ও কাশ্মীরে অন্য সরকার গঠিত হতে পারে, তখনই বিজেপি বিধানসভা ভেঙে দিল|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top